শানে বাবা ভান্ডারী
(কালাম : ০১)
আমার মুর্শিদ বিনে কেউ দিবেনা জান্নাতের তরী, আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভাণ্ডারী।
আমি জানলে কি আর করতাম গুনাহ্ বাবা মওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা কর না, তুমি আওলাদে রাসুল বাবা রহমতের খনি, তুমি হযরত কেবলা রহমান মওলার নয়ন মনি, বড় আশা নিয়ে কাঁন্দি তোমার শ্রীচরণ ধরি।
বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল, সেই নামেতে শামিল হইল নূরেরই পুতুল, আমার মন প্রাণ সঁপে দিলাম বাবার চরণে, আমি গোলাম হয়ে থাকবো বাবার দুই নয়নে, আমি ভব সাগরে ভাঁসাই দিলাম এই ভাঙা তরি।
আমি না পড়িলাম নামাজ আমি না রাখিলাম রোজা, হাশরের ময়দানে মোর রাস্তা করো সোজা, মিজানের ও পাল্লায় আমায় করাইয়ো ভারী।
(কালাম : ০২)
হৃদ মন্দিরে বাজায় বাঁশি বাবা রহমান বাঁশির সুরে উতাল পাতাল করে আমার প্রাণ
বাঁশির সুরে সর্বনাশি প্রাণে গলে দিয়ে ফাঁসি মোহন বাঁশি জিকির করে বাজায় হযরতের শান।
খোদার পথে বাঁশি ডাকে তাইতো মন ঘরে না থাকে রুহ কলব কেবলা মুখী শুন মদিনার আজান।
রহমান বাবার চরণতলে হীন সুমন কেঁদে বলে পার করাইও ভবসিন্ধু তুমি দয়াল বাবাজান।






