না তুমি ধার্মীক হও, না তুমি নাস্তিক হও: আমি বলবো তুমি সত্যের সন্ধানী হও।

না তুমি ধার্মীক হও, না তুমি নাস্তিক হও: আমি বলবো তুমি সত্যের সন্ধানী হও।

তোমার আগেও তোমার মতো বহুজন এখানে এসেছিলো। তারা জীবনের উদ্দেশ্য না জেনেই মাটির সাথে মিশে গেছে। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে!

আমি বহু পণ্ডিত পুরুহিত দেখেছি যারা মন্দিরের ঘণ্টা বাজাতে বাজাতে মারা গেছে। আদৌ ঈশ্বর আছে নাকি নাই এই প্রশ্নের উত্তর টা ও তারা খুঁজে বের করতে পারে নি। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে।

আমি বহু মোল্লা মুনশীদের পর্যবেক্ষণ করেছি। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে। অথচ সে জানতেই পারলো না তার এই নামাজ তার মুক্তির ব্যবস্থা করতে পারবে কি না। এখন তুমি ভেবে দেখো তুমি কোন পথে যাবে।

এখানে আরো বহু পাদ্রী, পুরোহিত, ফাদার আরো কতো কি এসেছে। ঈশ্বর, হরি, ভগবান, আল্লাহ, যীশু কতো ঈশ্বর। ইসরের শেষ নেই, কিন্তু এর মধ্যে সত্য কে? আমি বলি আমি সত্য, সে বলে সে সত্য, ওরা বলছে ওরা ঠিক তুমি ভুল। কিন্তু আসল সত্য কি? কার ঈশ্বর সত্য কিংবা আসলে কে সঠিক পথে আছে?

যুক্তি তর্ক দিয়ে সকলেই নিজেকে সঠিক ও সত্য প্রমাণ করে দেখায়। তাহলে মিথ্যা পথ কোনটা? সবাই সত্য হলে মিথ্যা ও একটা না একটা থাকার কথা। আমি বলি তুমি সকল সত্যকে বাদ দিয়ে সেই মিথ্যা পথের সন্ধান করো।

তাহলে কি নাস্তিক্যবাদ সেই পথ? বহু বড় বড় নাস্তিক নিজের তর্ক যুক্তি দিয়ে ধার্মিকদের মুখ বন্ধ করে দেয়। নাস্তিকদের ধারণা আমার যুক্তির কাছে ধার্মিকরা বড় অসহায়। আর ধার্মিকদের ধারণা নাস্তিকরা ধার্মিকদের কাছে বড় অসহায়?

নাস্তিকদের যুক্তি শুনলে মনে হয় তারা সত্য। বিশ্বাসীদের কথা শুনলে মনে হয় তারা সত্য। কিন্তু আসলে সত্য কে? বহু ধার্মীক যন্ত্রণা আর জীবন যুদ্ধে হেরে গিয়ে নস্তিক হয়ে যায়। তাদের ধারণা ঈশ্বর বলে কিছু নেই। থাকলে তো অমাকে সে সাহায্য করতো। আমি কি না করেছি তার জন্য। কতো নামাজ, পূজাপাঠ আর মন্ত্রপাঠ এই না করেছি।

এদিকে নাস্তিকরা শত শত যুক্তি আর প্রমাণের পরে ও জীবনের শেষ দিনে এসে মনে মনে বলে হে ঈশ্বর আমাকে ক্ষমা করো। আমি সারাজীবন তোমার বিরুদ্ধাচারণ করে এসেছি, তুমি ক্ষমা করো। মৃত্যু যন্ত্রণার কাছে নাস্তিকের সকল যুক্তি তর্ক হার মেনে যায়।

কিন্তু এখানে আসলে কে সঠিক? কার পথ সত্য ? জানতে হবে না? তাই আমি তোমাকে বলছি না তুমি ধার্মীক হও না তুমি নাস্তিক হও। আমি বলবো তুমি সত্যের সন্ধানী হও। আর এই সত্যের সন্ধানে একমাত্র পথ হলো ধ্যান। কারণ এটা সকল যুক্তি তর্কের ঊর্ধ্বে, আর সত্যকে যুক্তি তর্ক দিয়ে ধরা যায় না।

– AR Junaid Hasan Shuvo

আরো পড়ুনঃ