কাফের শব্দের হাকীকত
যে ব্যক্তি নিজের কালবের সপ্তম স্তরের নাফসি মোকামে বিরাজমান আল্লাহকে আমিত্বের পর্দা দ্বারা ঢেকে রেখেছে সেই কাফের।
“কাফের” শব্দটি এসেছে “কুফর” থেকে যার অর্থ ঢেকে রাখা কেউ কেউ বলে অস্বীকার করা। জন্ম থেকেই আমরা শুনে আসছি যে ব্যক্তি ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করে সে কাফের।
এ অস্বীকার করা শব্দটি আমাদের মোল্লা মুন্সীদের তৈরি। কাফের শব্দের অর্থ শুধুমাত্র ঢেকে রাখা বা গোপন রাখা। “অস্বীকার করা” এটি মোল্লাদের বানানো।
কাফের শব্দের আসল অর্থ হলো ঢেকে রাখা। কি ঢেকে রাখা? কি ঢেকে রাখলে মানুষ কাফের হয়ে যায়?
যে ব্যক্তি নিজের কালবের সপ্তম স্তরের নাফসি মোকামে বিরাজমান আল্লাহকে আমিত্বের পর্দা দ্বারা ঢেকে রেখেছে সেই কাফের। মহান আল্লাহ রাব্বুল আলামীন কোরআনের বলেছেন ” আমরা তোমার গ্রীবাশিরা (শিরা/শাহরগ) থেকেও নিকটবর্তী।” (সূরা ক্বাফ, আয়াত ১৬)
অর্থাৎ আল্লাহ আমাদের মাঝেই বিরাজ করছেন আমরা তাকে দেখতে পাই না। আমাদের কাল্ব এর মাঝে মোট সাতটি স্তর আছে। সাধক যখন সাধনা করে কলবের সকল স্তর অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় তখন সে আল্লাহতে বিলীন হতে পারে কিংবা আল্লাহর রঙে রঙিন হতে পারে।
আর যখন মানুষ সাধনা করে কলবের সকল স্তরকে অতিক্রম করে তখন সে মোমিন হিসেবে গণ্য হয়।
আর যে নিজের কলবের সপ্তম স্তরের থাকা আল্লাহর সন্ধান পায় নি কিংবা যে নিজের কলবের মধ্যে থাকা আমিত্বের পর্দাগুলো কে সরাতে পারে নি কিংবা যে ব্যক্তি নিজের কলবের সপ্তম স্তরে অবস্থান করা আল্লাহকে আমিত্বের পর্দা দ্বারা ঢেকে রেখেছে সেই হলো কাফের।
এর পাশাপাশি যে ব্যক্তি নিজের কলবে আল্লাহর অবস্থান কে অস্বীকার করে সে আরো বড় কাফের। বর্তমানে দেখা যায় ধর্মব্যবসায়ী মোল্লারা অলি আল্লাহদের কাফের ফতুয়া দিয়ে বেড়ায়। অথচ তারা নিজেরাই কাফের হয়ে বসে আছে। কিতাব পড়ে জ্ঞান লাভ করা যায় তবে আত্মশুদ্ধি লাভ করা যায় না। কিতাবের জ্ঞান দিয়ে অলি আল্লাহদের সাথে টক্কর দিতে আসা সাপের লেজ ধরার ছেয়ে ও হাজারগুণ বিপদজনক। এ জগতে যারাই কিতাবের জ্ঞান নিয়ে অলিদের বিরোধিতা করেছে তারা ধুলিস্যাৎ হয়ে গেছে। এর কোটি কোটি জ্বলন্ত প্রমাণ আছে।
আমরা সাধনার মাধ্যমে নিজের কলবের সকল স্তর কে অতিক্রম করে আল্লাহকে লাভ করলেই প্রকৃত মুমিন তথা ঈমানদার হতে পারবো। এর জন্য প্রয়োজন সাধনা আর আমিত্বের বিসর্জন।
লেখার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সাধনা জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সর্বদা sufibad24.com এর সাথে থাকুন।
ধন্যবাদ
- AR Jusnyed Hasan Shuvo






