রজনী মেরাজের (আধ্যাত্মিক কবিতা)
রজনী মেরাজের
_অয়ন সাঈদ
সৃষ্টির প্রতিটি স্থান
প্রাণের এ্যালগরিদমিক স্পন্দন
চেতনার সমূহ মানসপট জুড়ে রহমাতাল্লিল আলামিন
তিনি ছাপিয়ে গেলে
দীর্ঘ বছর পেরিয়ে গেছে
অযুর পানি সামান্য গড়ায়
রাতের স্নিগ্ধ আবেশে বিছানা মোবারক ওম-
ছড়াতেছে সুতোর আঁশের অবশেষ অবধি অতিক্রমে
রজনী মেরাজের-
স্থিতিস্থাপক বিস্তৃত সময় স্থির হয়ে গেছে
স্থিতিস্থাপক বিস্তৃত সময় ধনুক দূরত্বে
গ্যালাক্সির থেকে গ্যালাক্সি
বিশ্বজগৎ থেকে বিশ্বজগৎ
চোখের পলকে নিমেষ!






