সাধু মনমোহন দত্তের দর্শনে ধর্ম কি?
স্বভাবই ধর্ম, যেমন অগ্নির ধর্ম স্বতঃই গরম, লৌহের ধর্ম কঠিন, বরফের ধর্ম শৈত্য। তেমনই মানবে ও যে যাহা করিতেছে তাহাই তাহার ধর্ম, ইহাই স্বতঃসিদ্ধ কথা, এ ধর্ম কখনো নষ্ট হইতে পারে না, অব্যাগত গতিতে জীবনের ওপর স্বীয় প্রভাব বিস্তার করিয়া বেড়ায়। যেমন একজন চোর ধরা পড়িয়া কত যন্ত্রনা ভোগ করিয়াও পুনঃ তাহাই করিতে প্রবৃত্ত হয়, যদি ইহাই তাহার ধর্ম না হইবে তবে সে কখনো আবার এই কাজে অগ্রসর হইতো না।
(তপোবন মহর্ষি মনমোহন সাধু)






