ইয়া রাসূলাল্লাহ আমি জানতে চাই আপনি কে?
মিরাজের রজনীতে ফেরেশতা জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে বললেন “হে রাসূল আমার আর ক্ষমতা নেই এক পা ও এগোনোর। আমি আর যেতে পারবো না। এখানেই সৃষ্টি জগতের শেষ। এর পর সৃষ্টাময় জগৎ, স্রষ্টাময় জগতে সৃষ্টি প্রবেশ করতে পারে না। আমি যদি আর এক পা এগুই তাহলে আমি ভষ্ম হয়ে যাবো”
হে রাসূল এখন আমি জানতে চাই আপনি তখন কিভাবে স্রষ্টাময় জগতে প্রবেশ করেছিলেন? হে রাসূল আমি জানতে চাই আপনি কোন জগতের সৃষ্টিময় নাকি স্রষ্টাময়।
হে রাসূল আমি জানতে চাই আপনি কে?
হজরত ইয়াহিয়া (আ:) ওরুপে যোহন বাপ্তিস্ট আপনার আগমনের বার্তা পৌঁছানোর সময় বলেছিলেন “আমার পরে যিনি আসছেন তাঁর জুতার লেস বাঁধার যোগ্যতা ও আমার নেই”। (যোহন ১:২৭) একজন নবী হওয়া সত্ত্বেও যদি হজরত ইয়াহিয়া (আ:) আপনার জুতার লেস বাঁধার যোগ্য না হন তাহলে আপনি আসলে কে?
হে রাসূল আমি জানতে চাই আপনি কে?
হে রাসূল আমি শুনেছিল, একজন দেখলেন তাওরাত কিতাবে তার নবীর চেয়ে ও বেশি বার কোনো একজনের নাম লেখা। নামটি ছিলো “আহমদ”। সে কলম দিয়ে নামটি কাটার সাথে সাথে গুইসাপ এ পরিনত হলো। এখন আমার প্রশ্ন সে কিতাব যার উপর নাযিল হয়েছে সে নবী অপেক্ষা “আহমদ” তথা আপনার নাম বেশিবার উল্লেখ করা হয়েছিলো কেনো?
হে রাসূল, আমি জানতে চাই আপনি কে?
হে রাসূল, যেদিন আপনি মক্কা থেকে মদীনায় হিজরত করলেন সেদিন কাফের দের উদ্দেশ্যে যে আপনি বালি নিক্ষেপ করেছিলেন সে প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন যে হে রাসূল বালি আপনি নিক্ষেপ করেন নি আমি বালি নিক্ষেপ করেছিলাম। মূলত সেদিন বালি কে নিক্ষেপ করেছিলেন? আল্লাহ নাকি আপনি? আপনি নিজের হাতে বালি নিক্ষেপ করলে যদি আল্লাহ বলে বালি আমি নিক্ষেপ করেছিলাম , তাহলে আমি জানতে চাই আপনি কে আর আল্লাহ কে?
হে রাসূল আমি জানতে চাই, আপনি কে?
আবার যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো তাঁরা আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। হে রাসূল তাহলে আমি জানতে চাই আপনার হাত কোনটি আর আল্লাহর হাত কোনটি?
হে রাসূল, আমি জানতে চাই আপনি কে?
হে রাসূল, আপনার আগমনের বার্তা হাজার হাজার বছর আগে আসা মহামানিবগণ দিয়ে গেছেন। আরশ এ আল্লাহর নামের পাশে আপনার নাম লেখা যে নামের ওয়াসিলায় বাবা আদম ক্ষমা পেয়েছিলেন। বহু নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন শুধু মাত্র আপনার ওম্মত হওয়ার জন্য। বুদ্ধ, কৃষ্ণ, যীশু, মুসা, নানক, দাউদ সকলেই বলে গিয়েছিলেন যে আপনি আসছেন।
হে জগতের রহমত। আমি অধমের কোনো যোগ্যতা নেই আপনার কাছে প্রশ্ন রাখার। আমি অধমের এতো জ্ঞান নেই সে রহস্য উদঘাটন করার। আমি গোলাম শুধু একটি কথা বলতে চাই। হে রাসূল আমি আমার অহংকারের জন্য ক্ষমা চাই, আপনি যেই রাস্তা দিয়ে হেঁটেছেন সে রাস্তার ধূলিকণা হওয়ার যোগ্যতা আমি কাঙালের নেই। তবে আমি বলতে চাই আপনিই আমার অহংকার। আমি আপনার উম্মত হতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় অহংকার।
হে রাসূল আমি কাঙাল ক্ষমা চাই, আমি অধম আপনার দয়া ভিক্ষা চাই। আমাকে আপনি আপনার গোলাম হিসেবে কবুল করে নেন।
– AR Junaid Hasan Shuvo






