তার নেশাভরা দৃষ্টি (আমির খসরু কাওয়াল)

তার নেশাভরা দৃষ্টি (আমির খসরু কাওয়াল)

তার নেশাভরা দৃষ্টি আশ্চর্য, দীর্ঘ কেশও বিস্ময়কর।
মদে মত্ত সে আশ্চর্যময়ী, ফেতনার কারিগর বিস্ময়কর!

যখন সে হত্যার মৌসুমে তরবারি তোলে, আমি সেজদায় লুটাই।
তার গর্বময় ভঙ্গিমা এত বিস্ময়কর, আমার নত হওয়াও তেমন বিস্ময়কর!

যখন আমি কোরবান হলাম, তখনও আমার চোখ তার মুখের দিকে।
সে এমন দয়ালু হায়! কী অনন্য তার স্নেহ বিস্ময়কর!

হায়! কী অনবদ্য তার রূপ, তার চেহারা, তার আঁচড়-তিল, তার কেশ!
সে যেন চিরসবুজ দেবদারু, তার দেহভঙ্গিমাও বিস্ময়কর!

– হযরত আমির খসরু (রহ.)

ভাবানুবাদ- আবিদা পারভিন মীরা

আরো পড়ুনঃ