প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি খাজা ফরিদপুরীর অভিমত

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি খাজা ফরিদপুরীর অভিমত

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের নজরানার গরুর কাফেলার প্রতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মান ও শ্রদ্ধা, তার সম্পর্কে বিশ্বওলীর অভিমত-

ব্রিগেডিয়ার জেনারেল মতিউর রহমান ভাই একদিন খাজাবাবা ফরিদপুরীর নিকটে তার নিজের কথা শেষে প্রয়াত প্রেসিডেন্ট লেঃ জেঃ জিয়াউর রহমানের সম্পর্কে বলেনঃ হুজুর সেদিন আমি জেনারেল জিয়ার সাথে নর্থ বেঙ্গল যাচ্ছিলাম, রাস্তায় উত্তর বঙ্গ থেকে আসা বিশাল গরুর কাফেলা দেখে তিনি প্রশ্ন করেন, যে এত গরু নিয়ে শত শত লোকজন আল্লাহু আকবার পতাকা হাতে কোথায় যাচ্ছে, আমি বললাম যে, স্যার এগুলি ফরিদপুরের আটরশির পীর সাহেবের দরবারে উরস শরিফের নজরানার গরুর কাফেলা নিয়ে জাকেরান বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরিফ যাচ্ছে।

তখন জেনারেল জিয়া বললেন, ও তুমি তো আটরশির পীর সাহেবের মুরিদ, এই বলেই তিনি গাড়ি থামাতে বললেন, গাড়ি রাস্তার পাশে দাড় করিয়ে রেখে তিনি যতক্ষণ পর্যন্ত গরুর কাফেলা আমাদের অতিক্রম করে না গেল, ততক্ষণ পর্যন্ত তিনি স্যালুট দিয়ে দাড়িয়ে রইলেন। ঘটনা শুনে খাজাবাবা বললেনঃ বাবা জিয়াউর রহমান সাহেব একজন সৎ এবং ভাল লোক, বাবা আল্লাহর ওলীর দরবার তথা আল্লাহ ও রাসুলের দরবারের নজরানার কাফেলাকে সম্মাণ দেখিয়ে তিনি আদতে আল্লাহ ও রাসুল (সাঃ)কে ই সম্মাণ দেখিয়েছেন, তিনিই সম্মানের যোগ্য মহান আল্লাহ পাক ও অবশ্যই তাকে সম্মানিত করবেন, সম্মানের আসনে বসাবেন।

বাবা দেশের বর্তমান সময়ে তার মত একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান রাষ্ট্রনায়কের দরকার। বাবা ওনাকে আমার দোয়া জানাবেন, আমি দোয়া করি মহান আল্লাহ পাক তার মত ভাল লোককে রাজার সম্মানে ভূষিত করুন। এর অল্প কিছুদিনের মধ্যেই জেনারেল জিয়াউর রহমান সাহেব দেশের রাষ্ট্রপ্রতি নিযুক্ত হন, রাষ্ট্রপ্রতি হবার পর একবার জিয়াউর রহমান সাহেব বিশ্ব জাকের মঞ্জিলে গিয়ে খাজাবাবার সাথে সাক্ষাৎ করেন এবং অনেক টাকা নজরানা হিসাবে খাজাবাবার সামনে তুলে ধরেন।

খাজাবাবা জিয়াউর রহমান সাহেবের হাতের টাকা থেকে মাত্র একটি টাকা নজরানা হিসাবে গ্রহন করে অবশিষ্ট টাকা ফিরিয়ে দেন এবং বিদায় কালে খাজাবাবা জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেনঃ বাবা আমাকে না জানিয়ে ঢাকার বাইরে যেন না যান এবং তার হাতে একটি সুগন্ধি আতরের শিশি তুলে দিয়ে বলেছিলেন, বাবা এটি আপনার সাথে রাখবেন, আমি দোয়া করি আপনি দুনিয়া থেকে সুগন্ধ ধারণ করেন এবং এই সুগন্ধ নিয়েই যেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে তুলে নেন।

দুনিয়াবাসী অবশ্যই প্রতক্ষ্য করেছেন কি সুগন্ধি নিয়ে জিয়াউর রহমান দুনিয়াতে ছিলেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।

তথ্য সূত্রঃ সোহবতে খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ), পৃষ্ঠা নাম্বার ৯৪/৯৫.

আরো পড়ুনঃ