পীরের পুত্র কি কামেল পীর হতে পারে?

পীরের পুত্র কি কামেল পীর হতে পারে?

প্রশ্ন: পীরের পুত্র কি কামেল পীর হতে পারে, নাকি পুত্রকেও কঠর সাধনা বা যোগ্যতা অর্জন করা লাগে?

সংক্ষিপ্ত উত্তর নিচে তুলে ধরা হলো:-

কামেল পীরের ভিতরে মোহ বা আমিত্ব থাকেনা, কামেল তার পূত্রকে অপ্রয়োজনে নিজদ্রহেও রাখতে চায়না, তাছাড়া কামেলের নিকটে পুত্র পরিচয় থাকেনা। কামেলের নিকট তার ভক্ত কূলের যে কেউ অধিক যোগ্যতা সম্পন্ন হতে পারে, আর কামেল এখানে অবিচারও করবে না।

হ্যা, পূত্র ভালো মানুষ হতে পারে, একজন জ্ঞানী মানুষ হতে পারে, একজন ধর্মীয় আলেম হতেপারে, সুফি মোটিভেশনাল স্পিকার হতে পারে, তবে কামেল শব্দটা কোনো সাধক বা ওলি-আউলিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি। আর ওলি বা কামেল হতে হলে তাকে আপনজনের মায়া ত্যাগ করতে হবে, নিজ গৃহকে ত্যাগ করতে হবে এবং কঠর সাধনা করতে হবে।

ছোটবেলা থেকে বাপের পিঠে ঘারে চড়লে বা পিতার চোখের সামনে বড় হলে, আব্বা/বাবা বলে ডাকলে, বা পিতা তার সন্তানের মতো করে আদর করল ঐ পূত্রের মধ্যে তার পিতার প্রতি পীর বা গুরুর মতো সম্মান, ভক্তি ও মহব্বত জাগবে না। এমনকি একজন সাধারন ভক্তের চেয়ে বেশি মহব্বত, ভক্তি আসবে না তার ভিতরে।

বড়জোড় সারা পৃথিবী খুজলে হয়তো ১-২জন পীরের পুত্র কামেল পীর পাওয়া গেলেও যেতে পারে, তবে তা বাঙ্গালী পীরদের লাইফস্টাইলের বিপরীত হতে পারে।

লেখা- Nishat Wahid

আরো পড়ুনঃ