ঈশ্বরকে আমরা হত্যা করে ফেলেছি- রাজত্ব এখন অশুরের।

ঈশ্বরকে আমরা হত্যা করে ফেলেছি, রাজত্ব এখন অশুরের।

“প্রকৃতি সবাইকে সুযোগ দেয়,
অগ্নিকে নিজেরাই গায়ে লাগিয়েছি,
ইহা কর্মফল বা প্রতিফলন।”

কেননা, সত্যের ধারক হয়েও আমরা সিফফিনের সেই আলীর অনুসারীর ন্যায় বীর হতে পারিনি।

নিশ্চিত পরাজয় জেনেও হতে পারিনা কারবালার সেই ৩০হাজার ইয়াজিদ সৈন্যদের বিপরীতে মোকাবেলাকারী হুসাইনের ৭২জন ত্যাগী সৈনিকের একজন।

মুখে দাবি হুসাইনী, পরিস্থিতি বা সম্মুখে আবেগে হয়ে যাই ইয়াজিদ শিবিরের প্রতি দরদী। প্রেম যেনো উথলায়া উঠে, উপচে পড়তে থাকে।

আবেগকে পুঁজি করে বিবেককে বিসর্জন দিয়ে অসত্যের শিবিরে(বা দলে) জন্মেছে দরদ। এ যেনো প্রকৃতি ও সত্যের সাথে মোনাফেকী, চরিত্রে প্রকাশিত সিফফিনের সেই খারেজী।

এইযে, ইয়াজিদি শিবির(বা দলের) প্রতি রেখেছো দরদ, ঐ অন্তরে হুসাইনী প্রেম থাকবে মানে তোমার অন্তরকে করে ফেলেছো কলুষিত। বারবার কেনো হুসাইনি দাবি করে করছো শুধু ভন্ডামি!!

– Nishat Wahid

আরো পড়ুনঃ