কুরবানীর রক্তরেখা (আধ্যাত্মিক কবিতা)

কুরবানীর রক্তরেখা (আধ্যাত্মিক কবিতা)

কুরবানীর রক্তরেখা
-ফরহাদ ইবনে রেহান

ইব্রাহিম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে,
আসমানের আদেশে হৃদয় কাঁপে—
ছেলের গলায় চালাতে চলেছে ছুরি,
প্রেমের পরীক্ষা, ঈমানের রথে।

ইসমাইল বলেন—
“হে পিতা! পালন করুন যাহা আপনাকে বলা,”
সন্তান নয়, আত্মা কুরবান হয় যেন,
ভক্তির রক্তে লাল হলো বেলা।

একটি ছুরি নেমেছিল তখন,
আল্লাহ থামিয়ে বললেন—
“প্রেম তো প্রমাণ হল!”
বিনিময়ে এল এক ভেড়া,
নাম হলো “ঈদের উৎসব”।

কিন্তু করবালার মরুতে ইতিহাস চুপ,
সিজদার মাঝে ছিনিয়ে নেয়া হয় নূর।
হোসাইন দাঁড়িয়ে,
জল নেই, তৃষ্ণা নেই,
শুধু প্রেমের দাবী—

আল্লাহ্‌র পথে যেন সত্য মাথা নত করে।
শিশু আলী আসগরের গলায়ও তীর,
তবুও মুখে নেই প্রতিবাদ,
আছে শুধু ধৈর্যের নীরব দৃষ্টি,
নবীজির নাতি, প্রেমের রাজপথে শহীদ।

ইব্রাহিমের ছুরি নামেনি,
হোসাইনের রক্ত গড়ায়নি বৃথা,
দুই কুরবানী এক রেখায়,
একটি প্রেম—দুটি দৃষ্টান্তে লেখা।

একজন দিলেন সন্তান,
অপরজন দিলেন নিজেই সমস্ত পরিবার,
দুই পথ, দুই পরিক্ষা, এক প্রেমিকের দ্বার—
আল্লাহ্‌! তুমি কি চাও আমাদের হোসাইন হই,
না ইসমাইল?
উত্তর দাও, আমাদের হৃদয়েই তৈরি হোক কারবালার মাইল।

আরো পড়ুনঃ