এতো জ্ঞান অর্জন করে কি লাভ?

এতো জ্ঞান অর্জন করে কি লাভ?

তোমার সকল বইগুলোকে পানিতে নিক্ষেপ করো। এর মাঝে কিছুই পাবে না শুধু জ্ঞান ছাড়া। এতো জ্ঞান অর্জন করে কি লাভ যেখানে তুমি এত জ্ঞানী হয়ে ও নিদির্ষ্ট একটি প্রশ্নের উত্তর জানো না। তবে এই বই পড়ে কি হবে।

আমি আবারো বলছি এই বই পড়ে তুমি কিছুই পাবে না। অন্যের ভাবনা আর উপলব্ধির পড়ে তোমার কি হবে? এটা তো অন্যের, এটা পড়ে তোমার কি লাভ হবে। বই পড়ে জ্ঞান অর্জন তো অনেকেই করলো তুমি না হয় অন্য কিছু খোজো?

আমি বললে ও তো তুমি বিশ্বাস করবে না, তুমি এতো কাল ধরে যেটা খুঁজে এসেছো সেটা বই পড়ে তুমি পাবে না। এটা বই পড়ে পাওয়া সম্ভব না। তুমি ভুল পথে আছো। এখন ও সময় আছে আলোর পথে ফিরে এসো

নিক্ষেপ করো তোমার সেই বইগুলোকে। জ্ঞান অর্জন করা এবার বন্ধ করো। আসো কিছু উপলব্ধি করো এবার। তুমি যেটা খুজছো সেটা কি আমি জানি না। তবে সেটার সমাধান আমার কাছে আছে। সেটা হলে স্বয়ং তুমি নিজেই। তুমিই তো সব কিছু একমাত্র সমাধান।

এখন সেই প্রশ্ন টা কি? যেটার উত্তর কোনো বইয়ে নেই। আর ভবিষ্যতে ও কোনো বইয়ে লিবিবদ্ধ করা সম্ভব না। কেও চাইলে ও পারবে না। এটা আবদ্ধ কিংবা লিপিবদ্ধ করার বিষয় না। এ তো অসীম, সসীমকে বাঁধা অসীমকে কোনো বাঁধনে বেঁধে রাখা যায় না, তাই লিপিবদ্ধ করার প্রশ্নই অযৌক্তিক।

প্রশ্ন একটাই তুমি কে? তোমার নাম আমি জিজ্ঞেস করি নি। নিজের চিন্তাভাবনাকে প্রশস্ত করো। তোমার ভিতর থেকে এই জীবনকালে কে কথা বলে যাচ্ছে? সব এই জানলে বই পড়ে। এর উত্তর কোন বইয়ে আছে বলতে পারো?

এ উত্তর তোমার মাঝেই আছে। তোমাকেই খুজতে হবে। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখো সেই পাগলটাকে, যে চোখ বন্ধ করে বসে আছে। খাওয়া দাওয়া ছেড়ে সে কিসের আশায় বসে আছে?

এতো বড় দালান, এতো অর্থ আমার চাহিদাকে পূরণ করতে পারছে না অথচ সে সব কিছুর মায়া ত্যাগ করে এখানে? সে কি পেয়েছে যেটা তাকে ধন সম্পদকে ত্যাগ করতে বাধ্য করেছে? সে কিসের আশায় এখানে বসে আছে।

একবার জিজ্ঞেস করো না তাকে। দেখো না কিছু জানতে পারো কি না। মন্দির আর মসজিদের ধার্মিক লোকেরা ও অন্যায় আর সম্পদ আহরণে লিপ্ত। অথচ এই পাগল এখানে বসে আছে। মোল্লা আর পুরোহিতরা সম্পদ আর স্ত্রী পুত্রের লোভ ত্যাগ করতে পারলো না আর এদিকে তার এসবের কিছুই লাগে না।

আর কতো কাল অন্ধ হয়ে থাকবে। আর কত নাম না জানা সুখের পেছনে ঘুরবে। এবার একটু আত্মকেন্দ্রিক হও। এবার একটু নিজের ভেতরের মানুষটাকে চেনো

– AR Junayed Hasan

আরো পড়ুনঃ