প্রেম নৃত্য (আধ্যাত্মিক কবিতা)
প্রেম নৃত্য
মোঃ সিয়াম হোসেন খান
কোনো এক উদগ্র বাসনা নিয়ে
পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘুরে
ইলেকট্রগুলো যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে
আমিও নিত্য ঘূর্ণনরত
তুমি তার কেন্দ্র।
রুমিরাও ঘুরতো জানো?
কোনো এক উন্মাদনায়
মূর্ছা যাওয়ার আগ পর্যন্ত
কি সেই বাসনা,কিসের উন্মাদনা জানা নাই
শুধু জানি
এই ঘূর্ণনরত নৃত্য বন্ধ হয়ে গেলে
মহাবিশ্ব ছন্দ হারাবে
আমি অস্তিত্ব হারাবো, তুমিও।






