প্রেমের পথ দীর্ঘ হয় কেন?
জিজ্ঞাসা করলাম:- প্রেমের পথ দীর্ঘ হয় কেন?
উত্তর দিলো:- প্রেমের পথ কঠিন পীড়াদায়ক বলে’ই উহা দীর্ঘ মনে হয়।
আমি বললাম:- প্রেমের সাজা কেমন হয়ে থাকে?
সে উত্তর দিলো:- প্রেমিকের হৃদয়ে পুষে রাখা আকাঙ্ক্ষাকে ছিন্নভিন্ন করতে যা লাগে।
জিজ্ঞাসা করলাম:- প্রেমের ইচ্ছা কি?
উত্তর দিলো:- জীবনকে ফুলের মতো পবিত্র করে দেয়া।
আমি বললাম:- প্রেমের চুড়ান্ত সিদ্ধান্ত কি?
জবাব দিলো:- জাতি ধর্মের সমস্ত দেয়ালকে তছনছ করে দেয়া।
জিজ্ঞাসা করলাম:- প্রেম পাগলামীর সীমা কোথায়?
উত্তর দিলো:- ধর্ম কিতাবকেও অস্বীকার করা।
আমি বললাম:- প্রেমিক কেমন হয়ে থাকে?
তিনি জবাব দিলো:- সে মিথ্যুক এবং ছলনাকারী।
জিজ্ঞাসা করলাম:- প্রেমিক কেন মিথ্যুক হয়?
সে উত্তর দিলো:- প্রেমের কোনো দলিল নাই, প্রেম’ই প্রেমের একমাত্র দলিল হয় তাই।
জানতে চাইলাম:- প্রেমের উপস্থিত কোন পদ্ধতিতে জানান দিতে থাকে?
বলে দিলো:- প্রেম প্রতিটি বাক্য’কে সত্য বলে ঘোষণা করবে এবং সত্যের জামিনদাতা হবে।
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






