বায়েজীদ বোস্তামী একদিন মুরিদগনকে হুকুম দিলেন তাকে কতল করতে।
একদিন যিকিরে মশগুল অবস্থায় হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) এর মুখ হইতে ৩বার এই শব্দটা বের হয়ে আসে-
“سُبْحَانِي مَا أَعْظَمُ شَانِي”
অর্থ: “আমারই শ্রেষ্ঠতম গৌরব।”
কিছুক্ষণ পর বায়েজীদ বোস্তামী (রহ.) এর চেতনা ফিরিয়া আসিলো, মুরীদগণ বলিল, “হুজুর; আপনি যিকিরে মশগুল থাকা অবস্থায় এরূপ কালাম উচ্চারণ করিয়াছেন।”
মুরিদগনের মুখে এটা শোনার পর তিনি বলিলেন, “সর্বনাশ! এরপর যদি কখনও আমার মুখে এমন কথা উচ্চারিত হয়, তবে তোমরা উহা শুনা মাত্রই আমাকে টুকরো টুকরো করিয়া ফেলিবে।”
এই বলিয়া বায়েজীদ বোস্তামী (রহ.) প্রত্যেককে একখানা ধারালো ছুরি দিয়া বলিলেন, “যদি আবার কখনও এইরূপ শেরেকি কালাম আমার মুখ হইতে উচ্চারিত হয়, তখনই তোমরা আমাকে কতল করিয়া ফেলিবে।”
ঘটনাক্রমে দ্বিতীয়বারও তাঁহার মুখ দিয়া ঐ কালাম উচ্চারিত হয়। মুরীদগণ তাঁহাকে কতল করিতে উদ্যত হইলে দেখা গেল, সারাটি ঘর শত সহস্র বায়াজীদে পূর্ণ।
মুরীদগণ হুকুম অনুসারে তাঁহাকে ছুরি মারিতে আরম্ভ করিলো। কিন্তু পানিতে ছুরি মারার ন্যায় তাঁহার কোনোই ক্ষতি হইল না।
একঘন্টা পর ক্রমশঃ উক্ত আকৃতিসমূহ ছোট হইতে হইতে এক বায়াজীদে পরিণত হইল। মুরীদগণ সমস্ত ঘটনা বর্ণনা করিলে তিনি বলিলেন, “যাহাকে দেখিতে পাইতেছ, সে-ই তো বায়াজীদ, অবশিষ্টগুলি বায়েজীদ নহে।”






