আত্মবিনাশেই আত্মোপলব্ধি

আত্মবিনাশেই আত্মোপলব্ধি

তোমাকে ঈশ্বর হতে হলে,
প্রথমে তোমাকে তোমার “নিজস্ব ঈশ্বরটিকে” হত্যা করতে হবে।
যে ঈশ্বর ভয় দেখায়, লোভ দেয়, বিভাজন করে—
সে তোমার গড়া, তোমার বানানো এক মানসিক মূর্তি।

ভেঙে ফেলো সেই মূর্তি।
দেখবে—
না কোনো মূর্তি থাকবে,
না কোনো ভয়, না কোনো লোভ।
থাকবে শুধু নিঃসীম একটি আলো,
যার কোনো নাম নেই—
কিন্তু সে-ই সকল নামের উত্স।

এখন তুমি নীরব হও কিছুক্ষণ
এই নীরবতায় জন্ম নিচ্ছে এক নব ঈশ্বর,
যিনি শুধু “ভিতরের দিকে হাঁটে,”
আর বলে—
“আমি তুই নই, আমি ‘আমি’ও নই— আমি শুধু এক নিরব অস্তিত্ব।”

– ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ