রাসূল (সা:) এর পরে- মাওলা আলীই সর্বশ্রেষ্ঠ: হাদিস সমূহ।

রাসূল (সা:) এর পরে- মাওলা আলীই সর্বশ্রেষ্ঠ: হাদিস সমূহ।

“আমি যার মাওলা(অভিভাবক) আলীও তার মাওলা। হে খোদা যে আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখ, যে আলীর সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখ।”
-সূত্র: সহি মুসলিম, ২য় খণ্ড, পৃ-৩৬২, মুসনাদে ইমাম হাম্বল, ৪র্থ খণ্ড, পৃ-২৮১)

“আমি(রাসূল) যার বন্ধু আলী ও তাঁর বন্ধু।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৩।

“হে আল্লাহ! আলী যে দিকে ঘুরবে হক ও সত্যকেও তুমি সে দিকে ঘুরিয়ে দিও।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৪।

“হে আলী! তুমি আমার এবং আমি তোমার জন্য।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৬

“আলী “আমার” আমি “আলীর”। আমার পক্ষ থেকে আমি আর আলী ছাড়া আর কেউ আমার “দায়িত্ব” পালন করতে পারে না।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭১৯।

“হে আলী! দুনিয়া ও আখেরাতে তুমি আমারই!”ভাই”।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২০।

“আল্লাহর সবচেয়ে “প্রিয় বান্দা” আলী।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২১।

“রাসূল (সাঃ) হলেন জ্ঞানের নগরী আর আলী হল সেই জ্ঞান নগরীর দরজা।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২৩।

“তায়েফ যুদ্ধের দিন রাসূল (সাঃ) আলী (আঃ) এর সাথে গোপনে কথা বললে লোকেরা বলাবলি করতে লাগল যে, নবীজী (সাঃ) তাঁর চাচাত ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ গোপনে কথাবার্তা বলছেন, রাসূল (সাঃ) বললেন, আমি তাঁর সাথে গোপনে কথা বলিনি, বস্তুতঃ আল্লাহ তা’আলাই তার সঙ্গে কথা বলেছেন।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭২৬।

“হে আলী! আমার ক্ষেত্রে তোমার স্থান হল মূসার ক্ষেত্রে হারুনের মত। তবে আমার পরে কেউ নবী নেই।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭৩০, ৩৭৩১ / মুসলিম, ইফাবা, ৫ঃ৫৯৯৯, ৬০০৩ / সহীহ আল বোখারী, মিনা. ৫ঃ৩৪৩৪।

“আলী (আঃ) এক যুদ্ধে ছিলেন। তাই রাসূল (সাঃ) দুই হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ! আলীকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭৩৭।

“আলী (আঃ) প্রথম মুসলিম। সর্ব প্রথম তিনি সালাত আদায় করেন।”
-সূত্র: তিরমিযি, ইফাবা, ৬ঃ৩৭৩৪, ৩৭২৮।

“রাসূল সাঃ ইরশাদ করেন-“আদম সৃষ্টির পূর্বে আঁমি এবং আলী একত্রে আল্লাহর নিকট এক খণ্ড নূর হিসেবে অবস্থান করতাম । অতঃপর যখন আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করলেন,তখন তিঁনি সেই নূরকে দু’খণ্ডে বিভক্ত করলেন। এক খণ্ড আঁমি এবং অপরটি আলী।”
-সূত্র: আর রিয়াদুন নাদেবরা,২য় খণ্ড, পৃঃ-১৬৪; / মিযানুল এতেদাল, যাহাবী,খণ্ড-১ পৃঃ-২৩৫; / তারিখে বাগদাদ, খণ্ড-৬, পৃঃ-৫৮]

“রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ “আমি আর আলী একই বৃক্ষ থেকে, আর অন্যেরা (মানুষ) বিভিন্ন বৃক্ষ থেকে।”
-সূত্র: (কানযুল উম্মাল ১১;৬০৮/৩২৯৪৩; / মাজমাউল যাওয়ায়েদ ৯;১০০।)

মওলা আলীকে নবী পাক (সাঃ) বলেছিলেন, “হে আলী তুমি ততক্ষন কাউকে বায়াত করবেনা যতক্ষন না তারা তোমার কাছে আসে। কারন পিপাসিত কুয়োর কাছে যায়, কুয়ো পিপাসিতর কাছে যায়না”
-সূত্র: কানজুল উম্মাল।

আরো পড়ুনঃ