সাধনা নাকি আসক্তি?
সাধনা নাকি আসক্তি?
-ফকির জুয়েল সাধু।
আমি কি যোগের পথ বেছে নিয়েছিলাম নাকি কেবল দেহের প্রতি আকর্ষণকে ‘সাধনা’ বলে নাম দিয়েছিলাম?
আমি কি ধ্যান করেছি নাকি কল্পনার মধ্যে নিজেকে মহিমান্বিত করেছি?
আমি কি প্রেম করেছি নাকি কামনাকে প্রেমের নাম দিয়ে নিজেকে প্রতারিত করেছি?
আমি কি কখনো মুক্তিকে খুঁজেছি আত্মার ভেতর, নাকি নারীর দেহের ভেতরেই ‘মক্কা-মদিনা’ খুঁজে বেড়িয়েছি?
আমি কি নারীকে গবেষণা করেছি, নাকি নিজের অজ্ঞতাকে ঢাকতে তাকে মাধ্যম বানিয়েছি?
এই প্রশ্নগুলোর উত্তর যদি সত্য করে দিতে পারি, তাহলে বুঝবো আমি এতদিন বাইরের দেহে যে অনুসন্ধান চালিয়েছি, তা আসলে ছিল নিজের থেকে পালানোর এক কৌশল।






