বায়েজীদ বোস্তামী ও জাফর ছাদেক (রহ.) এর শিক্ষনীয় ঘটনা
হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) একদিন হযরত জাফর ছাদেক (রহ.)-এর নিকট আদবের সহিত বসিয়া আছেন, এমন সময় জা’ফর ছাদেক (রহ.)- বলিলেন, “বায়েজীদ, উপরের তাক হইতে অমুক কিতাবখানা নামিয়ে আমার নিকট আনো।”
বায়েজীদ জিজ্ঞাসা করিলেন, “কোন্ তাক হইতে হুযূর?” ততক্ষণাৎ জাফর ছাদেক বলিলেন, “বায়েজীদ তুমি এতকাল যাবত আমার নিকট আছো, অথচ কিতাবের তাকটি দেখো নাই? কি আশ্চর্য!”
বায়েজীদ বলিলেন, “হুযূর, আমার কি প্রয়োজন যে, আপনার সাক্ষাতে আমি মাথা উঁচু করিব? এখানে আমি কিছু দেখিয়া বেড়াইবার জন্য আসি নাই।”
জা’ফর ছাদেক রাঃ বলিলেন, “বাবা, এই যদি ব্যাপার হয়, তবে তুমি বোস্তামে চলিয়া যাও, তোমার ইবাদত ও মনের আশা পূর্ণ হইয়াছে।”






