যে মূর্তিকে পূজা করতে নিষেধ করা হয়েছে

যে মূর্তিকে পূজা করতে নিষেধ করা হয়েছে

মূর্তি পূজার কারণে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করলেন অথচ ভারতবর্ষের পূজারীদের ধ্বংস করলেন না।

মূর্তি পূজার কারণে আদ ও সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ভারত বর্ষে তো আদ ও সামুদ জাতির আগে থেকে মূর্তি পূজা চলছে। কই আল্লাহ তো তাঁদের ধ্বংস করলো না।

তাহলে বুঝতে হবে ভারত বর্ষের মাটি দিয়ে তৈরি দুর্গা, কালী, স্বরসতি পূজা আর তাদের মূর্তি পূজা ছিলো সম্পূর্ণআলাদা। এখন প্রশ্ন হলো তারা কি মূর্তি পূজা করেছিলেন যার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন?

তারা তাদের ভেতরের ছয়টি মূর্তিকে পূজা করতো। কি সেই মূর্তিগুলো। লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাতসর্জ।

পরনারী আমার কাছে খুবই প্রিয়। অর্থাৎ আমি আমার কাম কে পূজা করি। অন্যের সম্পদ হরণ করাই আমার মূল লক্ষ্য। অর্থাৎ আমি আমার লোভের পূজারী। একে একে এরকমভাবে আমি আমার ভেতরের সেই ছয়টি রিপুকে পূজা করছি প্রতিনিয়ত।

এই মূর্তিগুলোকে পূজা করার কারণেই মহান আল্লাহ তায়ালার আদ ও সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। দুর্গা, কালী পূজারীদের পূজা আর আদ ও সামুদ জাতির মূর্তি পূজা ছিলো আলাদা।

আর তোমরা না বুঝে যে দুর্গা, কালী মূর্তি ভাঙতে উঠে পড়ে লেগেছো একটু থামো। তুমি তোমার নিজের ভেতরের মূর্তিগুলোকে ভেঙে দাও। তুমি তোমার ভেতরের মূর্তি পূজা বন্ধ করো।

যতদিন তুমি তোমার লোভের মূর্তি পূজা বন্ধ না করবে তোমার জীবনে শান্তি আসবে না। যতদিন না তুমি তোমার কামের পূজা বন্ধ না করবে তুমি শান্তি খুঁজে পাবে না।

আসো সকল মূর্তিগুলোকে ভেঙে দাও। তবে সেগুলো দুর্গা, কালীর নয় বরং তোমার ভেতরের কাম, ক্রোধ, লোভের মূর্তি।

– AR Junayed Hasan

আরো পড়ুনঃ