আমি আমার কর্মের জন্য লজ্জিত

আমি আমার কর্মের জন্য লজ্জিত

যারা প্রচুর নিন্দ্রাচ্ছন্ন থাকো আমি তোমাদের নিদ্রার প্রতি সম্মান জানাই এবং আমি শ্রদ্ধা করি তোমাদের নিদ্রাকে। বর্তমানে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আমার কর্মের জন্য লজ্জিত

মূলত আমি’ই সেই ব্যাক্তি যে কিনা তোমাদের নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি করে থাকি। আমার লজ্জা নেই, আমি তোমাদের জন্য ঘুম ভাঙাবার বাঁশি বয়ে বেড়াই। এবেলায় তোমরা আমাকে লজ্জাহীন প্রাণী বলতে’ই পারো।

আমি নিদ্রাকে শ্রদ্ধা করি, সম্মান জানাই বলেছি, কিন্তু এর মানে এই নয় যে আমি কোনো ভাবে’ই নিদ্রাকে শিল্প বানিয়েছি। আমি বলছিনা নিদ্রার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যে-পরিমাণ নিন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছো তাতে তোমরা তোমাদের জীবনের মানে খুঁজে দেখার সময়কে’ই হারিয়ে ফেলবে।

আমি তোমাদের ইন্দ্রিয়াদীকে সজাগ করতে বসে আছি, আমি তোমাদের দশ ইন্দ্রিয়াকে দশ বার ডেকে সজাগ করতে চাই বলেই ঘুম ভাঙাবার বাঁশি বয়ে বেড়াই। আমি যতবার তোমাদের জাগিয়ে তুলবো তোমরা ততবারই তোমাদের উপর বিজয় লাভ করবে।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ