মানুষেরেই পূজি: কবিতা

মানুষেরেই পূজি: কবিতা

মানুষেরেই পূজি

আমি মানুষেরেই পূজি,
আমি মানুষের মাঝেই
আল্লাহ-গড-ভগবানকে খুঁজি।

আমি প্রণাম করি মানুষের পায়,
আমি ভিখ মাংগি প্রেম
অসহায় মানুষের আঙ্গীনায়।

আমি ঈশ্বরকে হাসিতে দেখি,
সে খেলা করে নিত্য
পথ শিশুর সাথে করে মাখামাখি।

আমি দেখেছি তাকে কাঁদতে
ক্ষুধার তারনায় পথশিশুর বেশে
দেখেছি তাকে অসহায় হয়ে বাঁচতে।

আমি অবহেলা করেছি তাহার
ঈশ্বর যখন চেয়েছিল প্রেম
চেয়েছিল মোর কাছে সামান্য আহার।

তবুও আমি চিনতে পারি নাই ইশ্বর
করিনি কখনো তার সেবা
আমি ভুলে গেছি এই পৃথিবী নশ্বর।

লেখাঃ DM Rahat
YouTube: Sufism BD

আরো পড়ুনঃ