কৈফিয়ত চাও নিজের কাছে
কৈফিয়ত চাও নিজের কাছে; আমি কি ব্যাভিচারে লিপ্ত হবো? নাকি আমি কোনো মিথ্যা সাক্ষ্য দেব? আমি কি কামনায় লিপ্ত হবো প্রতিবেশি রমণীদের যৌবনে? নাকি আমি জুলুম করবো নীচস্থদের উপরে? এসব করে আমার শান্তির নিদ্রা হবে তো?
কৈফিয়ত চাও নিজের কাছে; দিনের আলোতে তোমার ইন্দ্রিয়াদীকে পরিশুদ্ধ করতে হবে এবং পরিশুদ্ধের প্রতিবারে’ই তোমাকে আনন্দ করতে হবে, তোমাকে হাসতে হবে হৃদয় মেলে। তা না হলে পরিশুদ্ধ করার বেদনা তোমার পাকস্থলীকে পীড়ন করবে, আর কেড়ে নিবে রাতের শান্তির নিদ্রা।
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






