নামাজ নামাজ করলাম শুধু… (আধ্যাত্মিক কালাম)

নামাজ নামাজ করলাম শুধু… (আধ্যাত্মিক কালাম)

নামাজ নামাজ করলাম শুধু
-সেখ আমির উদ্দিন।

নামাজ নামাজ করলাম শুধু
নামাজ আমার হলো কয়?
পড়ে গেলাম জীবনভর
পড়ার কথা কোথায় রয়?

না চিনিয়া নামাজের সুরত
ভাঙ্গিলোনা দিলের মুরত
না বুঝে এই রাজে হাকীকত
সিজদা দিলে শিরক হয়।।

নিরাকারে খোদার আকার
নীড় রূপে আদমের বিচার
ওজুদের নকশা চিনা দরকার
পড়িয়া মুর্শিদের পায়।।

আহম্মদী বর্যক চিনে
ডুব দাও মনের গহীনে
পাস আনফাসে নিও গো চিনে
করিয়া গুরুর সেবায়।।

আমির উদ্দিন এর বেহাল দশা
বুঝলোনা মালিকের ভাষা
বুঝিয়ে বলো ইসমাঈল শাহ
পড়ি তোমার রাঙা পায়।।

আরো পড়ুনঃ