ত্রিশ রোজায় পাইলে কি মন.. (আধ্যাত্মিক কালাম)
ত্রিশ রোজায় পাইলে কি মন..
-সেখ আমির উদ্দিন।
ত্রিশ রোজায় পাইলে কি মন
বিচার করো সূক্ষ্ম জ্ঞানে
থেকো রোজায় ওই রূপেতে
আছে যাহা ভেদ বিধানে।।
না খাইয়া রাখিলে রোজা
কষ্ট পেলো দেহ
হিংসা নিন্দা লোভ লালসা
দূর হইলোনা কেহ।।
শুধু দেহই পেলো কষ্ট
নফস রহিলো হিষ্ট পুষ্ট
লিখা রই কোরানে স্পষ্ট
দেখে নাও ধেয়ানে।।
অনশনে করলে রোজা
রোজা কি গো হয়
রমজান মাসে শয়তান বাঁধা
কিতাবেতে কয়।।
দিনে রাতে খুন খারাবী
রাতে সেও পড়ে তারাবী
শয়তানের শয়তানি দাবি
রইলো কোনখানে?
জানিতে সিয়াম এর ভেদ
যাও কামেল পীরের দ্বারে
আপন হাতে দেখায় দিবে
সিয়াম বলে কারে।।
স্বাদ নিওনা চিরতরে
পীর যাহা নিষেধ করে
সিয়াম বলে জানে ইহারে
অধম আমির উদ্দিনে।।






