পাঠা বলির হাকিকত কি?

পাঠা বলির হাকিকত কি?

পাঠা বলি কেন দেওয়া হয় এইটা এখন সবাই জানে। তাই সেটা বলার ইচ্ছা নাই। তবে ইংগিত দিতে হচ্ছে কিছুটা, শক্তির দেবী মা কালীর প্রতি ‘পাঠা’র কাম ভাবের প্রয়োগের জন্যই দেওয়া হয় এই পাঠা বলি।

কিন্তু কে না বুঝে যে, সেই পাঠাটা এখন আর নেই, আর এক পাঠার জন্য অন্য পাঠা গুলো কেন বলি হহবে! যার যার কর্ম ফল ত সে সে পাবে, এটা সর্ব শাস্ত্র দ্বারা প্রমানিত। কিন্তু আমরা এই পাঠা বলির আসল মর্ম বুঝি না, তাই ত বনের পশুকে বলি দেই।

মূলত দেহের মাঝে যে “কাম” নামক রিপু আছে, সেটাই প্রকৃত পশু। নারী দেখলেই আমাদের এই পশুটা হিংস্র হয়ে উঠে। প্রতিটি নারীকেই মা কালীর মত মনে করে কাম নামক পশুটাকে বলি দেওয়ার জন্যই মূলত পাঠা বলি করার কথা বলা হয়েছে। এই অর্থ বুঝানোর জন্য যে প্রতিটি নারীই মায়ের মত, প্রতিটি নারীই মা কালির প্রতিমা স্বরূপা। কিন্তু এই ধর্মান্ধ মূর্খ জাতি নিজের মনের পশুকে জবাই না করে শুধু বনের পশুকে যবাই করছে।

আরে মা কালি ত জগত জননী, সে সূত্রে পাঠাও ত তাঁরই সন্তান। তাঁর সন্তানকে বলি দিয়ে তাঁর সন্তুষ্টি কামনা করা কি বোকামী নয়! এটা কি অধর্ম নয়! জ্ঞান নয়নের পর্দা খুলো, ভেবে দেখ একবার, এটা কি ধর্ম কর্ম নাকি মা কালিকে দোষী প্রমান করার অপচেষ্টা! ভেবে দেখো আরেকটি বার।

লেখাঃ DM Rahat

আরো পড়ুনঃ