আর এক পেয়ালা শরাব আমায় দে (আধ্যাত্মিক কবিতা)

আর এক পেয়ালা শরাব আমায় দে (আধ্যাত্মিক কবিতা)

আর এক পেয়ালা শরাব আমায় দে
মোঃ সিয়াম হোসেন খান

কি সুরা দিলি সাকী
এক চুমুকেই সার
দরিয়াটা দেখাইয়া দে
ডুবে হই নিস্তার।
মাতাল করেই রাখ প্রিয়তমা
চলুক শরাবের আনজাম
দুঃখগুলো রাখ জমা
ঘোর কাটলেই জাহান্নাম।
আর এক পেয়ালা শরাব আমায় দে
ডুব দিবো তোর রূপসাগরে
লোকে বলে মন্দ,বলুক
সবাই কি আর পায় সাকীরে!

আরো পড়ুনঃ