যারা শ্রেষ্ঠত্বের দলে অন্তর্ভুক্ত হয়েছে
যারা শ্রেষ্ঠত্বের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁরা নিজের মধ্যে এমন এক সত্তা লালন করেন। যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়, এদের আত্মার দ্বারা পাপিষ্ঠ আত্মাকে দূষণমুক্ত করেন। শ্রেষ্ঠত্বের দলে অন্তর্ভুক্ত হওয়া আত্মার দুঃখ থাকা সত্ত্বেও সে নিজেকে ব্যথাহীন করে রাখেন এবং অপরের দেয়া অপবাদেও সে নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলেন।
এদেরকে কেহ অধীনস্থে আনতে পারে না, কারণ এরা ন্যায়ের আলোয়ে থাকেন আলোকিত। শ্রেষ্ঠ আত্মার সাথে যাহা কিছু’ই ঘটুক না কেন সে মেনে নেয় বর্তমানকে এবং কোনো প্রকার দোষ অতীতের উপর চাপিয়ে দিয়ে এড়িয়ে যেতে চায় না।
পারত পক্ষে খুব প্রয়োজন ছাড়া কৌতূহলবশত কারো কথা-কাজ কিংবা চিন্তা নিয়ে মাথাঘামায় না। যা কিছু এদের সংশ্লিষ্ট, আপন পারিপার্শ্বিকতা সাপেক্ষ, তা নিয়ে’ই তাঁরা ব্যস্ত থাকে।
শ্রেষ্ঠ আত্মা প্রতিটি মানুষকে তার প্রকৃতি অনুযায়ী মূল্যায়ন করেন। এবং নিজ নিজ মতামতকে’ই সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকেন, শ্রেষ্ঠ আত্মা জীবনের গভীর তাৎপর্য অনুসন্ধান করতে থাকেন এবং প্রকৃতির দর্শনকে ধারণ করে জীবন অতিবাহিত করেন।
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






