তোমাকে অবশ্যই এ মানবীয় অবস্থানকে অতিক্রম করে ঈশ্বরে স্থিতি হতে হবে।

তোমাকে অবশ্যই এ মানবীয় অবস্থানকে অতিক্রম করে ঈশ্বরে স্থিতি হতে হবে।

অসীম কালের এই ভ্রমণ সার্কেলে মনুষ্য অবস্থান হলো যাত্রাপথের একটি স্টেশনে বিশ্রাম করা মাত্র। মানব জনম সেই অর্থে এতো বিশেষ কিছু নয় যেই অর্থে ঈশ্বরের স্ট্যাটাস’কে গ্রহণ করা হয়। তোমাকে অবশ্যই এ মানবীয় অবস্থানকেও অতিক্রম করে ঈশ্বরে স্থিতি হতে হবে। আর তা করার জন্য প্রতিটি জীব সৃষ্টি করবে তার চেয়েও উত্তম জীব, এটাই হলো মুক্তির স্তর এবং এটা করতে’ই হবে ‘মাস্ট ডু’।

‘জীব সৃষ্টি করবে উত্তম জীব’ বলতে বীজ থেকে যে সৃষ্টি হয় সে সৃষ্টির কথা আমি বলছিনা, আমি মূলত বলতে চাইছি যে ক্রমাগত শ্রেষ্ঠত্ব অর্জন করে চলতে হবে। দেখো কায়াধারী মানুষ সে মানুষ, তথাপি তিনি একটি কলুষিত স্রোতও বটে, তুমি যে কর্ম করে থাকো সেই কর্মগুলো’ই তোমার কলুষিত অঙ্গের ইচ্ছা সমূহের প্রতিধ্বনি করতে থাকে, কিন্তু তুমি বেখবর বলে’ই সে প্রতিধ্বনি শুনেও তোমার লজ্জা হয় না।

আমি তোমাকে বলছিনা যে তুমি রেইনকার্নেশন ইজমে ছিলে, আমি তোমাকে এটাও বলতে চাইছিনা যে তুমি আম্ফিবিয়া দলে ছিলে এবং তোমাকে আম্ফিবিয়া হিসেবে প্রমাণ করাও আমার উদ্দেশ্য নয়। কিন্তু তুমি তো তোমার সব কিছুতে’ই আম্ফিবিয়া প্রমাণ দিয়ে চলছো!

আমি তোমাকে গিরগিটি বলছিনা, কিন্তু তুমি’ই তোমাকে গিরগিটি হিসেবে প্রমাণ দিতে উঠেপড়ে লেগে আছো। আমি তোমাকে বানর বলছিনা, কিন্তু তুমি’ই তোমাকে বানর বানিয়ে প্রেজেন্টেশন দিচ্ছো। এখানে আমার বলা না বলাতে কি আসে যায়? তোমার প্রেজেন্টেশন তো আর আমার কথার উপর নির্ভর করে হয় না।

তুমি জানো না যে তোমার সত্তা তোমাকে’ই বার বার ঘৃণা দিচ্ছে তোমার এসব কর্মকাণ্ডের জন্য। কিন্তু তুমি কখনো তোমার সত্তার ঘৃণা শুনতে চাওনি,এই সত্তা যে তোমার দেহের উপর অসন্তুষ্ট হয়ে আছে তুমি তাও জানো না। তুমি ভাবতে ছিলে সত্তার কোনো অভিযোগ নেই তোমার উপরে, তাই তুমি দিন দিন পশুত্বের দিকে ছুটে চলছো।

তোমার জানা নেই তোমাকে আরও উর্ধ্বগমন করতে হবে, তোমার জানা নেই যে, তোমাকে মানবীয় অবস্থান থেকে ঈশ্বরে স্থিতি নিতে হবে। তুমি ইনসেক্ট না হয়েও তোমার আচরণ থেকে এখনো ইনসেক্ট কার্যকরণ ত্যাগ করতে পারোনি, এর চেয়ে দূর্ভাগ্য আর কি হতে পারে? শোনো সত্তারা দূর্বল নয়, তুমি নিজে’ই দুর্বল। সত্তারা কুৎসিত বা রেসিস্ট হয় না বরং তুমি’ই কুৎসিত বা রেসিস্ট হও। এখন’ই সময় নিজেকে বলতে থাকো আমি আমার স্তর অতিক্রম করতে চাই, আমি মানবীয় সীমা অতিক্রম করে অসীমে পৌঁছাতে চাই, আমাকে ক্রমাগত স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

নিজেকে চিৎকার দিয়ে বলো, এটা মানুষের পৃথিবী, আমি কেন মানুষ হয়েও মানুষ হতে পারবোনা? আমি সেই সমুদ্রের পবিত্র স্রোত হতে চাই, কলুষিত স্রোত নয়। মনে রেখো তোমার এসব বাঞ্ছা কখনো তোমাকে হতাশ করবেনা।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ