জন্ম নেওয়াটাই হলো দুঃখের নিশানা।

জন্ম নেওয়াটাই হলো দুঃখের নিশানা।

সর্বজীব দুঃখী, এটি যেনে বুঝেও মহাত্মাগণ আজীবন চেয়ে গেছেন সর্বজীব সুখী হোক, কিন্তু আসলেই কেহ সুখী নহে, কারণ জন্ম নেওয়াটাই হলো দুঃখের নিশানা। আমি মূলত আবদ্ধ ঘরে এসে মুক্ত হাওয়ার অনুসন্ধান করছি, নিছক বিশুদ্ধ মনকে বুঝাতেই এমন ছলনা করে দুঃখকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।

জীবের দুঃখ দূর্দশার বহু ব্যাখ্যা থাকতে পারে এবং ব্যাখ্যারও হাজার ব্যাখ্যা থাকবে, সবাই-ই সবার ভাবে ব্যাখ্যা করতেই পারে এবং আমিও ব্যাখ্যা করে থাকি। কিন্তু বাস্তবতা এসে যখন কারো সামনে দাঁড়িয়ে কাউকে গ্রাস করে, তখন আমাদের সকল ব্যাখ্যা এবং সকল যুক্তিকে ব্যাক্তি অবান্তর বলে ঘোষণা দিতে বাধ্য থাকবেন।

পণ্ডিত-মহাপণ্ডিত, গুরু-মহাগুরু, সকলের কাছেই চমৎকার অযুহাত আর ব্যাখ্যা রয়েছে যেমন, হতে পারে জন্মান্তরবাদের কর্মফল, হতে জ্ঞানের অভাব, হতে পারে গুরু কৃপা হতে বঞ্চিত, এরম হাজারো রকম ব্যাখ্যা পাওয়া যাবে, কিন্তু এর সমাধান কোটা প্রায় শূন্যই বলা চলে।

যার ফলে দেখা যাবে যে, কোনো না কোনো ভাবে জীবের দুঃখ দূর্দশা থেকেই যায়, এসব এড়িয়ে যাওয়ার নয়, এজন্য যতই শান্তনা মূলক উপদেশ দেয়া হোকনা কেনো কিন্তু এ বাস্তবতা মেনে নিতেই হবে যে, জীবের জন্ম হওয়াটাই সমস্ত দুঃখের নিশানা।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ