যে তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ

যে তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ

তিনটি বস্তু মানবের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়- ‘প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম-অহংকার। তন্মধ্যে ‘অহংকারই হলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক।’ – মুহাম্মদ (সাঃ)

এযাবৎকালে যত পয়গম্বর ধরণীতে এসেছেন তাদের মাঝে অন্যতম প্রভাবশালী পয়গম্বর ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এতে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই৷ জানা যায় যে, মহান স্রষ্টা নবী মুহাম্মদ (সাঃ) এর প্রেমে বিভোর হয়ে’ই সৃষ্টির সৃজন করেছিলেন৷ পয়গম্বরদের মাঝে একমাত্র পয়গম্বর নবী মুহাম্মদ প্রেমের সর্বোচ্চ অবস্থান ইশক বিস্তৃত ঘটাতে গিয়ে তিনি সর্বাধিক বাধাগ্রস্ত হয়েছিলন।

বলা হয়ে থাকে যে, আদম থেকে শুরু করে ইবরাহীম নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছিলেন স্রষ্টা তাদের কারো মাঝে’ই নিজ রূপ দর্শন করে তৃপ্তি লাভ করতে পারেন’নি। যখন পয়গম্বর নবী মুহাম্মদ (সাঃ) পূর্ণ রূপে প্রকাশিত হলেন, তখন স্রষ্টা তার পানে তাকিয়ে হুবহু নিজ রূপ দর্শন করে তৃপ্তি পেলেন এবং সাথে সাথে ঘোষণা করে দিলেন ‘খাতামুন নাবিয়্যিন’ নবী মুহাম্মদের পূর্ণ প্রকাশের মাধ্যমে’ই নবুয়াতির সমাপ্তি করা হলো৷ ফাতেমা বিনতে আবদুল্লাহ রাঃ এর বিবৃতিতে জানা যায় যে, মহা প্রেমিক পুরুষ নবী মুহাম্মদের জন্ম দিনে আকাশের সকল তারকামন্ডলীও অনন্দে নিচের দিকে ঝুঁকে ছিলেন।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ