তোমরা কি দেখোনি ইমাম হোসাইন কেনো শহীদ হয়েছিলেন

তোমরা কি দেখোনি ইমাম হোসাইন কেনো শহীদ হয়েছিলেন।

হে অন্ধের দলেরা! তোমরা কি দেখোনি ইমাম হোসাইন কেনো শহীদ হয়েছিলেন। তোমরা কি কারবালার প্রেক্ষাপট নিয়ে গবেষণা করো নি?

তুমি কোন নামাজ পড়ছো? ইমাম হোসাইন যে নামায প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছিলেন তুমি তো সে নামাজের ধারে কাছেও নেই!

তুমি তো সেই নামাজ পড়ছো যেই নামাজ পড়ার জন্য ইয়াজিদ তাড়াতাড়ি ইমাম হোসাইনের মাথা মোবারক কাটার তাগিদ দিয়েছিল, আর বলেছিলো ” তাড়াতাড়ি করো আমাদের আবার আসরের নামাজ পড়তে হবে!”

তুমি হোসাইনের নামাজ পড়ছো নাকি ইয়াজিদের নামাজ পড়ছো? তুমি হোসাইনের ইসলাম পালন করছো নাকি ইয়াজিদের ইসলাম?

তুমি কি কোরআন পড়ো নি? “নিশ্চয় সালাত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে” — তুমি কি এটা শোনো নি? তোমার প্রসঙ্গ রাখি আমি তোমার মসজিদের ইমামের কাছে গিয়েছিলাম, কই সে তো খারাপ কাজ থেকে দূরে নেই! গোপনে জানলাম সুদ ঘোষ সব কিছুর সাথেই সে জড়িত। আপন ভাইয়ের সাথে এক হাত জায়গা নিয়ে আজ দশ বছর মামলা চলছে।

তাহলে সে কোন নামাজ পড়লো যে নামায তাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না। ইহা কি ইয়াজিদের নামাজ নয়?

তাহলে কোন নামাজ ইমাম হোসাইনের? কোন নামাজ তোমাকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখবে?

তুমি কি মাওলা আলীর সেই ঘটনাটি শোনো নি? একবার আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছিল। কেও তীরটি খুলতে পারছিলেন না। রাসূল সাঃ বললেন আলীকে নামাজে দাঁড়াতে দাও। তারপর তোমরা তীরটি খুলে নিও। মাওলা আলী যখন নামাজে দাঁড়ালেন তখন সাহাবীরা টান দিয়ে তীরটি খুলে ফেললেন। কই মাওলা আলী তো কোনো ব্যথা অনুভব করলেন না। তাহলে তিনি কোন নামাজ পড়েছিলেন?

মাওলা আলীর আর তোমার নামাজ কি এক হলো? বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি আজ পর্যন্ত যত নামাজ পড়েছিলে তার মধ্যে কোনো এক ওয়াক্তের নামাজ এইভাবে পড়েছিলে?

“আসালাতু মিরাজুল মৌমিনি “। নামাজ মুমিনের জন্য মিরাজ। মিরাজ এ গিয়ে রাসূল সাঃ আল্লাহর দিদার লাভ করেছেন। তুমি তোমার নামাজে করেছো তো?

তুমি বলো তুমি কার নামাজ পড়ছো? প্রশ্নটি তোমার বিবেকের কাছে রেখে দিলাম…

– Junayed Hasan

আরো পড়ুনঃ