লোহাকে সোনা, কয়লাকে হিরা (মুর্শিদী কালাম)
লোহাকে সোনা, কয়লাকে হিরা
দয়াল মুর্শিদ বানাই
তাঁর ইশকের আগুনে পুড়ে
হয়েছে যে জনা ছাই।।
গভীর জলের ব্যাপারী যে
হয় সেই রত্নের জহুর
আদার ব্যাপারি বুঝিবে কি
চ্যাঙ মাছ রাজা পচা ডোবায়।।
রহমতের ফেরেশতারা
রহমত কুড়াই এসে এই দরগায়
আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল
এই দ্বারের চৌকাঠ চুমে যায়।।
এই দ্বারের গোলাম যারা
আজরাইল ও তাদের সালাম দেয়
মুর্শিদ না দিলে হুকুমত
আজরাইল যায়না সেথায়।।
পঞ্চ রঙে রাঙিয়ে মুর্শিদ
খেলে যে প্রেমের খেলায়
শিশু মনা, সরলপনা
ভক্তিগুণে হবে সহায়।।
জাগিয়ে হুঁশ, হও গো মানুষ
করো গো মানুষের সেবায়
মানব বীজে পয়দা দুনিয়া
সেবা দাও সেই বীজের চারাই।।
আমির উদ্দিনের এলোনা হুঁশ
রইলো পড়ে ভবের মায়ায়
গাজী ইসমাইল শাহ্ দয়া করে
যদি তাঁহার সঙ্গে নেই।।
– Sekh Amiruddin (Chishti)






