তবে ঈশ্বর কোথায় থাকেন?

তবে ঈশ্বর কোথায় থাকেন?

আমি যখন সর্বময় ঈশ্বর পেতে চাইলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার ঈশ্বর কোথাও নেই। তবে ঈশ্বর কোথায় থাকেন? আমি যখন তার পূর্ণ অনুসন্ধান করতে লাগলাম এবং অনুসন্ধান করতে করতে যখন আমি তালমাতাল অবস্থায় অবচেতন হয়ে গেলাম ঠিক তখন’ই আমি দেখতে পেলাম যে, ঈশ্বর আমার দেহ প্রকৃতিতে’ই বিরাজমান।

আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, এত কাছে ঈশ্বর রেখে কেন আমি সর্বদিকে ঈশ্বর অনুসন্ধান করেছিলাম? তখন জবাবে পেলাম এটিও ঈশ্বরের এক যোগসাজশ, ঈশ্বর দেহ প্রকৃতিতে প্রবেশ করে’ই আমাকে অন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বর যদি দেহ প্রকৃতিতে গিয়ে না লুকাইতেন, তবে ঈশ্বর অনুসন্ধান করে পাওয়া খুব সহজ ব্যাপার ছিলো।

আমি আশ্চর্য এখানে’ই যে, ঈশ্বর তোমার মাঝে লুকিয়ে থেকে’ই তোমাকে অন্ধ করে দেয়, এবং সে তোমাকে অমঙ্গল কাজ করতে সাহায্য করে, এবং সে তোমাকে ভ্রমে ডুবতেও সাহায্য করে৷ ঈশ্বর অনুসন্ধান করা খুব সহজ কাজ ছিলো যদি সে তোমার দেহ প্রকৃতিতে প্রবেশ না করতো।

কে বুঝবে? কেই’বা বিশ্বাস করবে যে, তিনি ঈশ্বর হয়ে এতবড় ধোকা দিতে পারে? যে কিনা মঙ্গলময় ঈশ্বর! যে কিনা তোমাদের ভালো কর্মের আশায় থাকেন, সে কীভাবে নিজেকে দিয়ে’ই এতবড় ছলনার রচনা করে রাখতে পারলেন!

তোমরা সবাই মঙ্গলময় পুণ্যের ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাও, তোমরা সবাই শুভাকাঙ্ক্ষী ঈশ্বরের প্রশংসা করে বেড়াও, কিন্তু আমি বলতে চাই তোমরা পাপের ঈশ্বর অনুসন্ধান করতে থাকো, কারণ আমি এক অমঙ্গলময় ঈশ্বরের উপাসনা করেছিলাম, এবং আমি পাপের মাঝে যে ঈশ্বরকে পেয়েছিলাম তোমরা সে ঈশ্বরকে আবার শয়তান বলে আখ্যায়িত করে থাকো৷

তোমরা যদি সঠিক অনুসন্ধানকারী হতে চাও, তবে সাহস নিয়ে একবার অমঙ্গলময় পাপের ঈশ্বরকে অনুসন্ধান করে দেখো, একবার শয়তান ঈশ্বরকে গ্রহণ করে দেখো৷ দেখবে এখানে প্রকৃত মুক্তির পথ লুকিয়ে থাকে এবং এখানে’ই তোমার সে আশার ঈশ্বর অবস্থান করে, আর এখানে’ই ঈশ্বরের একত্বরূপ চরম মাত্রায় প্রকাশিত হয়।

তোমরা ভালো মন্দকে প্রভেদ করার চোখ থেকে রক্ষা পাবে যদি শয়তান ঈশ্বরের উপলব্ধি করতে পারো, তোমরা স্বর্গ নরকের প্রভেদ করতে ভুলে যাবে যদি মন্দ ঈশ্বরের অবস্থান বুঝতে পারো৷ মানুষের জন্য স্বর্গ নরক চাওয়াটা একধরনের বোকামি, কারণ স্বর্গ চায় লোভীরা, আর নরক ভয় পায় ভীতুরা, তোমরা এসবের উর্ধ্বে যাও স্বর্গ-নরক, ঈশ্বর-শয়তান এদের’কে পৃথকভাবে দেখে খুশি হওয়া বন্ধ করো, কারণ উহা এক’ই জিনিসের ভিন্নরূপ।

এক-ই ঈশ্বরের ভালো মন্দ দুই পন্থা, শয়তান এবং ঈশ্বর এক-ই সত্ত্বার দুই কর্ম।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ