বিসর্জনই অর্জনের একমাত্র পথ।

বিসর্জনই অর্জনের একমাত্র পথ।

ত্যাগ করাকে আমরা ভুলভাবে হারানোর প্রতিশব্দে গুলিয়ে ফেলি। অথচ প্রকৃত অর্থে, ‘ত্যাগ’ বা ‘বিসর্জন’ মানে কিছু হারানো নয়-বরং নিজেকে এমন এক জায়গায় পৌঁছে দেওয়া, যেখানে চাওয়ার দরকার আর থাকে না, পাওয়ার লোভও ক্ষীণ হয়ে যায়।

বিসর্জন হলো আত্মার সেই স্তর, যেখানে “আমি” শব্দটি মুছে যেতে চায়। যতক্ষণ না ‘আমি’ অস্তিত্ব দাবি করে, ততক্ষণ প্রকৃত উপলব্ধি আসেই না। আত্মাকে যে ব্যক্তি সত্যিই চিনতে চায়, তাকে আত্মার ওপর আর মালিকানা রাখতে হয় না। সূফীদের ভাষায়, এই আত্ম-ত্যাগই ‘ফানা’—নিজেকে বিলীন করে দেওয়া ঈশ্বরের মাঝে।

প্রেম মানে কেবল গ্রহণ নয়, বরং সমস্ত কিছু দিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন। প্রেমে দেওয়া হয় হৃদয়, আত্মা, অহং—সবকিছু। যে প্রেম বিসর্জনকে ভয় পায়, সে প্রেম অপূর্ণই থেকে যায়। সূফী সেন্ট বাস্তুতঃ বলেন—”যার কিছু নেই, সে-ই সবচেয়ে ধনী।”

যখন কেউ বিসর্জন দেয়—তার মানে সে আর প্রয়োজনের দাস নয়। সে আর পাওয়ার মোহে আবদ্ধ নয়। সে ঈশ্বরের অনুগ্রহকে কাপ দিয়ে মাপে না-সে নিজেই সাগরে ঝাঁপ দেয়।

বিসর্জন মানেই অর্জনের পূর্বশর্ত। স্বর্গ চাইলে মাটি ছাড়তে হবে। সত্য চাইলে মিথ্যা বিসর্জন দিতে হবে। আত্মাকে জানতে চাইলে ‘নিজেকে’ সঁপে দিতে হবে নির্ভয়ে। কেননা, যে নিজেকে বিসর্জন দিতে জানে, কেবল সেই-ই নিজের আসল রূপ বুঝতে পারে।

– ফরহাদ ইবনে রেহান

আরো পড়ুনঃ