তোমরা সজাগ থাকিয়াও কেন ঘুমন্ত?

তোমরা সজাগ থাকিয়াও কেন ঘুমন্ত?

শোনো ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, তোমরা সবাই দেখছি হুঁশের নাম ধরে বেহুঁশের দাসী! সজাগ থাকিয়াও কেন ঘুমন্ত!
যখন তোমরা সবাই ঘুমিয়েছিলে, আমি তখন শুনেছিলাম নূহ নবী চিৎকার দিয়ে তোমাদেরকে ডেকেছিলেন, এবং বলতে ছিলেন তিনি নাকি তোমাদেরকে ঢের ভালবাসেন৷ এই যে, এদিকে তাকাও সজাগ হও, হুঁশে আসো, এবং যাও তার ডাকে সাড়া দাও।

তোমরা ওঠো নূহের কিস্‌তি’তে, তা না হইলে ধ্বংসলীলা মহাপ্লাবনের ঘূর্ণিতে পরে শ্রেষ্ঠ জীবের অস্তিত্ব হারাইবা। এ দশ দুয়ারী নূহের কিস্তিতে যারা যাবে তাঁরা নিঃসঙ্গ ভাবে জীবনযাপন করবে, এবং সে কিস্তি তাঁরা কখনো’ই ত্যাগ করবে না, ওখানে এরা বিশ্বাসের অগ্নিশিখা সর্বদা’ই প্রজ্বলিত রাখবে।

-বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ