জগৎ এক মায়ার আচ্ছাদনে ঢাকা
জগৎ এক মায়ার আচ্ছাদনে ঢাকা—
দেখি, বুঝি, ভাবি— সবই যেন কোনো “অস্থায়ী ছায়া”।
এ জীবন, এই সম্পর্ক, এই পরিচয়—
সবই একদিন ধুলো হয়ে যাবে।
তবু মানুষ ধরে রাখে মায়াকে সত্য বলে।
কারণ তার চেতনায় আলো জ্বলে ওঠে না।
চেতনার আলো আসার অর্থ—
ভিতরের চোখ খুলে যাওয়া,
যেখানে জগৎের বাইরের নয়, “জগৎের মধ্যেই সত্য ধরা দেয়।”
যখন তুমি দেখো—
কিছুই চিরস্থায়ী নয়, কিছুই আমার নয়,
তখন তোমার চেতনায় “আলো ফোটে”।
তখন তুমি বোঝো—
প্রেম করতে হয় ধরে রাখার জন্য নয়,
মুক্ত করে দেওয়ার জন্য।
বাঁচতে হয় অর্জনের জন্য নয়,
উপলব্ধির জন্য।
মায়া তখনও থাকে,
তবে আর তোমাকে আচ্ছন্ন করতে পারে না।
কারণ চেতনার আলো “আত্মাকে জাগিয়ে তোলে,”
আর জেগে থাকা আত্মা “কখনো বিভ্রমে হারায় না।”
লেখা: ফরহাদ ইবনে রেহান






