ধার্মিক হওয়ার আগে ধনবান হওয়া জরুরী।

ধার্মিক হওয়ার আগে ধনবান হওয়া জরুরী।

শোনো ধার্মিকেরা, ধন দ্বারা ধর্মকে রক্ষা করা যায়, তাই ধর্মের আগে তোমাদের’কে ধনে পরিপক্ব হওয়া উচিত, ধার্মিক হওয়ার আগে তোমাদের ধনবান হওয়া অতিব-জরুরী।

আর যারা অনুসন্ধানকারী হতে চাও তাঁরা কামনাবাসনা থেকে দূরে থাকার চেষ্টা করিও। কারণ তোমাদের সব চেয়ে বড় অসুখের নাম কামনাবাসনা। সাধকের সকল প্রকার মোহ’ই সর্বাধিক শক্তিশালী বিবাদী, তোমরা কোনো প্রকার মোহকে প্রশ্রয় দিওনা, এবং ক্রোধ তোমাদের জন্য সব চেয়ে ভয়ংকর ও কাছের নরক, এ আগুনের চেয়ে তীব্র আগুন আর কোথাও নেই।

প্রিয় সংগ্রামকারীগণ, প্রজ্ঞাবানদের নিকটে থেকে প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা চালিয়ে যাও, কারণ তোমাদের সব চেয়ে নিকটতম ও রাজকীয় স্বর্গ’ই হচ্ছে প্রজ্ঞা৷ আর যিনি প্রজ্ঞাবান হয় তিনি মরার পরে যে স্বর্গ পাবে এটি ভাবতে’ই নিজেকে তুচ্ছ মনে করে৷ সংযমী তো ব্যক্তিকে নারীর লোভ দেখানো অনর্থক।

একজন সাধকের মাঝে দেবতা বাস করেন বা একজন সাধকের মাধ্যমে ঈশ্বর সাকার হন, এটি সাধারণ জ্ঞানের কথা। কিন্তু যিনি প্রজ্ঞাবান হয়েছেন তিনি দেখেছেন ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে’ই পরমেশ্বর বিদ্যমান।
মানুষ যেমন একা জন্ম নেয়, আবার পাপ পুণ্যের ফলও একা ভোগ করে, ঠিক এক’ই ভাবে একা একা’ই ব্যাক্তির মোক্ষ প্রাপ্তি ঘটে যদি তার নিশানি ঠিক থাকে।

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ