সবচেয়ে বড় পীর কি পিতা-মাতা?
“সবচেয়ে বড় পীর হচ্ছে পিতা-মাতা”; —এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। পিতা-মাতার প্রতি সন্তানের যে কর্তব্য তা পালন না করে যতবড় পীর, গাউস, কুতুব গুরু, মুর্শিদ কিংবা কোনো নবীর কাছেও যান না কেন তাতে কোনো লাভ হবেনা।
এমনও পিতা-মাতা আছে যারা সন্তানকে চুরি ও অপরাধ শিক্ষা দেয়, আবার অনেকের পিতা-মাতা শিশুকালেই মারা যায়। তাহলে পিতা-মাতা বড় পীর কিভাবে হয়? আপনি যেমন আপনার পিতা-মাতার কাছে চির ঋণী, ঠিক আপনার পিতা-মাতাও তাদের পিতা-মাতার কাছে ঋণী। আর এটা একটি ধারাবাহিকতা।
সুতরাং; পীর, মুর্শিদ বা গুরুর সাথে পিতা-মাতার তুলনা করা অজ্ঞতা ছাড়া কিছু না।
সহজ একটা কথা: “দুনিয়াতে আসার ওসিলা পিতা-মাতা। আর প্রভুকে পাওয়ার ওসিলা পীর-মুর্শিদ, ওলি-আউলিয়া বা গুরু।
— Nishat Wahid


