ভালোবাসার নামে বন্দি।
যখন তুমি কাউকে বলো “আমি তোমাকে ভালোবাসি”, তখন অনেক সময় সেই কথাটা তার চারপাশে একটা অদৃশ্য খাঁচা তৈরি করে ফেলে।
তুমি হয়তো সচেতনভাবে চাও না, কিন্তু ভেতর থেকে আসে একটা দাবি:-
“তুমি আমার।
তুমি আমার কাছেই থাকবে।
অন্য কারো দিকে তাকালে আমার কষ্ট হবে।
তুমি চলে গেলে আমি টিকব না।”
এই “ভালোবাসি” বলার মধ্যে প্রায়ই লুকিয়ে থাকে দখল করার ইচ্ছা। আর যাকে দখল করতে চাও, সে আর পুরোপুরি স্বাধীন থাকতে পারে না। সে খাঁচায় ঢুকে যায়।
সত্যিকারের ভালোবাসা যদি হয় তাহলে সে অন্যকে আরও বড় করে, আরও মুক্ত করে। সে বলে না “তুমি আমার জন্য বাঁচো”। সে বলে “তুমি যেভাবে খুশি বাঁচো, আমি তোমার সুখ দেখতে চাই”।
যদি তুমি সত্যি ভালোবাসো, তাহলে শুরু থেকেই স্পষ্ট করে দাও যে তুমি তার স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছ না। তুমি তার জেলার নও, তুমি তার পাশে দাঁড়ানো একজন মানুষ মাত্র।
আর যদি কেউ চলে যায়?
দুঃখ হবে, খুব কষ্ট হবে।
কিন্তু তুমি তাকে আটকাবে না।
কারণ যে ভালোবাসা আটকায়, সেটা ভালোবাসা নয়।
সেটা ভয়।
আর ভয়ের ছদ্মবেশে লুকানো দখল।
তাই পরের বার যখন “আমি তোমাকে ভালোবাসি” বলতে যাবে, একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করো এই কথাটা বলে কি আমি তাকে আরও মুক্ত করছি, নাকি আরেকটু শক্ত করে বেঁধে ফেলছি?
যদি দ্বিতীয়টা হয়, তাহলে হয়তো সেই মুহূর্তে চুপ করে থাকাই ভালো। কারণ সত্যিকারের ভালোবাসা কথায় বাঁধা পড়ে না। সে শুধু থাকে। আর থাকতে দিয়ে যায়।
– ফকির জুয়েল সাধু






