পর্ণগ্রাফি ও বদ অভ্যাস থেকে বাঁচার একমাত্র উপায় (সুফি অনুসারীদের জন্য)

পর্ণগ্রাফি ও বদ অভ্যাস থেকে বাঁচার একমাত্র উপায় (সুফি অনুসারীদের জন্য)

উল্লেখ্য: আসক্তি কাটাতে কোনো বানী বা উপদেশে তেমন কার্যকর হয়না। তবে উপায় বলা যেতে পারে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ই হচ্ছে আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা। আসলে মানুষ যখন আসক্ত হয়ে নেশায় ডুবে যায় তখন তার বিবেকও কাজ করেনা, নিজের ভিতরে তখন বারবার ভুল করানোর জন্য নানান যুক্তি এসেই যায়।

যেহেতু লম্বা সময় ধরে একটা মানুষ নিজেকে আসক্ত করে ফেলে, ঠিক তেমনি লম্বা সময়েরও প্রয়োজন এই আসক্তি হতে নিজেকে মুক্ত করার। কিছুদিন সাময়িক ভাবে এই অভ্যাস থেকে নিজেকে দূরে রাখা গেলেও তার ব্রেইনের ভিতরে যে প্রবনতার একটা রস ক্রিয়েট হয়েছিলো তা আবার তাকে তাড়না দিতে থাকে। এই ব্রেইনের রসকে নির্মুল করার উপায়গুলো জেনেও তা আমরা মানতে পারিনা।

আমি কিছু সমাধান ও উপায় বলে দিতে পারি, তবে যারা এইসব অভ্যাসে আসক্ত তারা ইতিমধ্যে হতাশা গ্রস্থ হয়ে বহু উপায় সম্পর্কে জেনেছে। তাই সেগুলাকে আর রিপিট করতে চাচ্ছিনা।

আমার অভিজ্ঞতা থেকে কিছু ব্যতিক্রম উপায় বলে দিতে পারি:—

  • ১। বিশুদ্ধ চিত্তে নির্দিষ্ট একজন সম্যক গুরুর সাহচর্য করুন। এবং তার আশ্রম বা দরবারে কিছুদিন অবস্থান করুন।
  • ২। এমন কিছু সঙ্গ বানান যাদের চিন্তা-চেতনা সার্বক্ষণিক গুরুবাদ ও আত্মদর্শনের উপর। মাঝে মধ্যে গুরুভাইদের সাথে সাধুসঙ্গ করতে পারেন। এবং বিপরীত চিন্তাধারার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গকে সীমিত করুন।
  • ৩। সম্ভব হলে কিছুদিনের জন্য নিজ বাসস্থান পরিবর্তন করুন। (উপায় নং-১ দ্রষ্টব্য)
  • ৪। রাতে দ্রুত ঘুমানোর চেষ্টা করুন, এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠার চেষ্টা করুন।
  • ৫। কোনো নারী বা বিপরীত লিঙ্গের সাথে অনলাইনে বা অফলাইনে অনৈতিক সম্পর্ক থাকলে আজকে থেকেই সম্পর্ক ছিন্ন করুন। অথবা দ্রুত বিয়ে করে ফেলুন।
  • ৬। নিজের রুম ও ঘুমের স্থানকে সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন, যখনই প্রবনতা বাড়বে বা তাড়না দিবে এমন সম্ভাবনা বা চিন্তা মাথায় আসার আগেই প্রস্তুত থাকবেন:- রুমে সুগন্ধি বা আগরবাতি জ্বালাবেন। এতে করে আপনার মন ও ইচ্ছার মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, এবং চিন্তা-ভাবনার মধ্যেও কুমন্ত্রণা তাড়না দিবে না।

লেখা- Nishat Wahid

আরো পড়ুনঃ