সাধনা মানেই কি কঠিন তপস্যা?

সাধনা মানেই কি কঠিন তপস্যা?

সাধনা মানেই কি কঠিন তপস্যা, দীর্ঘ উপবাস, ঘন অরণ্যে নির্জনতা? নাকি জপ, তপ, ত্যাগ আর কঠোর নিয়মানুবর্তিতা?

না বন্ধু, প্রকৃত সাধনার মূলে এসব নয়—বরং সেখানে থাকে “সহজতা, স্বাভাবিকতা ও সারল্য”। সহজ সাধক মানে সে, যার হৃদয় “বিপন্ন নয়, বিভ্রান্ত নয়, অহংকারী নয়”। সে জ্ঞানী নাও হতে পারে, তবু সে “জ্ঞানের গর্ভে বসবাস করে”।

তার প্রার্থনা মুখে নয়, চেতনায়।
তার উপবাস কোনো বিধির কারণে নয়,
বরং তা আসে ভেতরের অনুপ্রেরণায়—
সে নিজেকে এতটাই মুক্ত করে,
যে ঈশ্বর তার মধ্যে “নিজে ধরা দেন।”

সহজ সাধক চিৎকার করে না,
ধর্ম নিয়ে তর্ক করে না,
সে জ্বলন্ত বাতির মতো—
আলোক দেয়, কিন্তু নিজে অশান্ত হয় না।

সে জানে, ঈশ্বরকে পাওয়া যায় না বাহ্যিক আড়ম্বরে, পাওয়া যায় “নিঃস্বার্থ ভালোবাসা, শুদ্ধ দৃষ্টি, আর মৃদু মৌনতায়।” এই সহজতাই হল গভীরতম শক্তি—যেখানে সাধক নিজেই ঈশ্বর হয়ে ওঠে তার সরলতায়।

– ফরহাদ ইবনে রেহান
০৭/০২/২০২১

আরো পড়ুনঃ