সুফি অনুসারীরা সবচেয়ে বড় স্বৈরাচার।
তোতা পাখিকে শিখিয়ে দেওয়া বুলি ছাড়া সে নিজে থেকে কিছু বলার ক্ষমতা রাখেনা। বর্তমান পরিস্থিতি নিয়ে একটা মানুষকে দেখলাম না মুখ খুলে অন্তত একটু শব্দের প্রতিবাদ করতে। নিজেকে আসলে আপনারা তোতাপাখি বানিয়ে রেখেছেন।
বড় স্বৈরাচার তো আপনারাই, আপনারা একসময় বলতেন নিজের জীবনের চেয়েও পীর, ওলি, সুফি ও নবীদের কে বেশি ভালোবাসি। বলতেন সত্যের জন্য জীবন দিতেও রাজি। নিজেদেরকে দাবি করতেন হোসাইনী সৈনিক। আবার বলতেন মাহাদীরও সৈনিক হবেন। ইত্যাদি ইত্যাদি।
চোখের সামনে আপনাদের সাথীভাইদের নির্মম ভাবে মারতেছে, আঘাত করতেছে। বিনা অপরাধে সুফি, পীর, সাধক ও বাউলদের দরবারে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মারধোর করতেছে এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছে।
এই দেশে এমন দিন কি ইতিহাসে কেউ কখনও দেখেছে? কিসের নিরবতা পালন করছেন এখনও? কার জন্য অপেক্ষা করছেন এখনও? এখনও কি উপরের দিকেই তাকিয়ে আছেন?
আমি একা প্রতিবাদ করতে পারবো না ঠিক আছে, তবে আমার ভিতরে প্রতিবাদী চেতনা কেন থাকবে না? নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সবার কি উচিত নয় একতার বলে বলিয়ান হওয়া? এখনও কি হিংসা নিয়েই বসে থাকবেন?
বাপ দাদাদের থেকে পাওয়া ১২-১৪শ বছরের ঘাউরামী নীতি ছেড়ে দিয়ে বর্তমান দুনিয়ার সাথে এডজাস্টিং করার চেষ্টা করুন।
সুফিরা ক্ষমতা চায়না, সুফিরা রাজনীতি করতে পারবে না, সুফিবাদে রাজনীতি নেই, সুফিরা নীরব থাকবে, সুফিরা প্রতিবাদ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি। এসব ডেট ওভার ছন্দকে যারা আঁকড়ে ধরে আছেন তাদের উপর আরো জুলুম ও মাইর আসতেছে, অপেক্ষা করেন।
আর এসব নীতি কথা যেসব পীরেরা বলে গেছেন তাদের হয়তো ইতিহাস ও ভবিশ্যত সম্পর্কে তেমন কোনো ধারনা ছিলো না, অনেকে দুই চার খানা বইও লিখেগেছেন কিন্তুু নিকট ভবিশ্যত সম্পর্কে সামান্য ধারনাও দিয়ে যান নাই। তাদের ব্যকডেটেড চিন্তাধারা আধুনিক যুগে এখন মূল্যহীন মনে করি।
খেয়াল করুন, বাপদাদার যুগের ব্যকডেটেট মডেল পীরদের থেকে খেলাফত পাওয়া বর্তমান গদি পীরেরা এই যুগে এসে ঠিকই টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ইনকাম করছে, ভিডিও কলে মুরিদ ও ভক্তদের খোজ নিচ্ছে।
এমন আধুনিক ব্যবস্থা যে সামনে আসবে এ সম্পর্কে তার খেলাফতদানকারী পীরেরও আগে ধারনা ছিলো না। যদি জানতো তাহলে খেলাফত দেওয়ার সময় বলেই দিতো- বাবা তোর ইউটিউব ও ফেসবুক পেজে আমার বানীগুলা সুন্দর মতো প্রচার করিস। কই সেটা তো তার পীরে কোনো বইতে লিখে যান নাই।
একটা কথা কই— কোন পীরে কি কইছিলো, কোন নীতির কথা বইলা গেছিলো সেটাকে আঁকড়ে ধরে থাকেন সমস্যা নাই, তবে নিজেদের অস্তিত্ব, অবস্থান, ভিত্তি, নীতিবাক্য ও চিম্তাধারার সংস্কার ঘটান।
— Nishat Wahid






