তোমরা সবাই জানো যে ঈশ্বর সর্বত্র।
আর যেহেতু ঈশ্বর সর্বত্র, সেহেতু সকল ভালো-মন্দও ঈশ্বরের মাঝে’ই বিরাজ করেন। কিন্তু তোমরা কেহ বিশ্বাস করতে চাওনা যে ঈশ্বর ভালোতেও যেমন রয়েছে, ঠিক তেমন’ই ঈশ্বর মন্দতেও রয়েছে, তোমাদের মনে রাখা উচিৎ যে শুধু মাত্র সাকারে ঈশ্বর সর্বোচ্চ ভালো হলেও ঐ ঈশ্বর সর্বত্র হতে পারেনা।
তোমাদের মাঝে একবড় অজ্ঞতা রয়েছে যে তোমরা যখন ঈশ্বরকে সাকার রূপ দিয়ে থাকো, ঠিক তখন’ই সকল ভালো সেই সাকার ঈশ্বরের উপরে নিক্ষেপ করে থাকো, আর যা কিছু মন্দ থাকে তার সকল কিছু’ই তোমরা শয়তান নামক এক হতভাগার উপরে চাপিয়ে দিয়ে দাও। ঈশ্বর তো সর্বত্র’ই তবে শয়তান কি ঈশ্বরের আশ্রয়ে নয়? ঈশ্বরের মাঝেও তো শয়তান রয়েছে!
এখন কথা হলো ঈশ্বরও কি মন্দের পক্ষে? ঈশ্বরও কি তোমাদের জন্য মন্দকে নির্ধারণ করে থাকেন? হ্যাঁ, যে ঈশ্বর তোমাদের জন্য শুভকর, সেই এক’ই ঈশ্বর তোমাদের সকল অশুভকরের জনক৷
ভালো এবং মন্দ’কে নিয়ে তোমাদের জানায় অনেক ভুল রয়েছে, মূলত ভালো এবং মন্দ উভয়’ই এক জিনিষ কিন্তু তার দুই দ্বারায় প্রকাশ, ভালো এবং মন্দ উহা দুই সত্তা নয়।
কাল অনুসারে তোমাদের জন্য যাহা মন্দ, ঠিক একই জিনিষ স্থান অনুসারে অন্যদের জন্য ভালো, ঈশ্বরের যেমন বিবর্তন হয়ে থাকে, ঠিক তেমন’ই ভালো মন্দেরও বিবর্তন চির ধার্য।
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






