রাধা কৃষ্ণের প্রেম নিয়ে ছড়ানো ঘৃণার আসল সত্য।
অনেকে ভগবান শ্রীকৃষ্ণের মামী রাধার সাথে করা প্রেম কে ঘৃণার চোখে দেখেন। কিছু মোল্লার মুখ থেকে শোনা যায় ছি! ছি!
মূলত যার জ্ঞান যেটুক সে তাই বলবে। ভগবান শ্রীকৃষ্ণের আগমন আজ থেকে প্রায় ৫০০০ বছর আগে। তখনকার সমাজব্যবস্থা, প্রেক্ষাপট এক কথায় শরিয়ত আর এখনকার শরিয়ত সম্পূর্ণ ভিন্ন।
খুব বেশি যীশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ ইশা নবীর জন্মের আগে ও ভাই বোনের বিবাহ বৈধ ছিল। এখন ২০২৫ খ্রিস্টাব্দ হলে মাত্র ২০২৫ বছর আগে।
তাহলে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ তার মামীর সাথে প্রেম করেছেন এখানে ছি! ছি! বলার কি আছে? দুই হাজার পঁচিশ বছর আগে যদি ভাই বোনের বিবাহ বৈধ ছিল তাহলে পাঁচ হাজার বছর আগে মামীর সাথে প্রেম সেতো খুবই সামান্য বিষয়।
আর রাধা কৃষ্ণের প্রেম কি কাম আর জাগতিক প্রেম ছিলো? না তো তাঁদের প্রেম ছিলো স্বর্গীয়/ঐশ্বরিক। তারা জগতের মানুষকে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন প্রেম কি আর কিভাবে প্রেম করতে হয়।
তাহলে এখানে ঘৃণা ছড়ানোর কি আছে? আসুন আমরা অপরের সমালোচনা বাদ দিয়ে নিজেকে নিয়ে সমালোচনা করি। তাহলেই আমরা সত্যের সন্ধান পাবো।
– AR Junayed Hasan






