আমি লড়াই চাই না (কারবালার স্মরণে কবিতা)

আমি লড়াই চাই না (কারবালার স্মরণে কবিতা)

আমি লড়াই চাই না কেন এমন করছ?
তীর যে বেঁধেছো তোমরা, এটা পাপ করছো!
কেন এই দরিদ্রতায় নবীর সন্তানের সাথে অবিচার করছো?
দেখো এটা উচিত নয়, তোমরা জুলুম করছ।

আমি ঈমানের প্রদীপ, যদি মাথা কাটা যায় আমার
এই ইতিহাসের পাতা পাল্টে যাবে তৎক্ষণাৎ।
আমি জান্নাতের বাগানে তরুনদের সর্দার,
আমি সৃষ্টিকর্তার কসম, মুহাম্মদের কাঁধের স্থায়ী আশ্রয়।

আমি শেষ নবীর আঙুলে জড়ানো আংটির রত্ন,
আমার থেকেই আকাশ জ্বলে আলোয়,
আমার থেকেই আলোকিত এই পুরো ধরিত্রী।

যদি আমার নূর হয় দৃষ্টির আড়াল
জগত হবে অন্ধকার, ছেয়ে যাবে আঁধার।

– মর্সিয়া
– মীর আনিস‌।

লাব্বাঈক ইয়া আক্বা ইয়া বাদশাহ্
ইয়া মা‌ওলা হুসাইন ইবনে আলী (আ.)

আপনার তরে আমার দুনিয়াদারী, পিতা মাতা, সুখ-শান্তি পরিশেষে আমার ‘আমি’ কুরবান হোক।

ভাবানুবাদ- আবিদা পারভিন মীরা

আরো পড়ুনঃ