কৈফিয়ত চাও নিজের কাছে।

কৈফিয়ত চাও নিজের কাছে।

কৈফিয়ত চাও নিজের কাছে, আমি কি চুরি করবো অন্যের অধিকার? নাকি আমি গীবতের বিষ ছড়াবো মুখে? আমি কি লোভে ডুবে যাবো ধন-সম্পদের পিছনে? নাকি আমি অহংকারে ফুলে উঠবো নিজেকে সবার উপরে ভেবে? নাকি আমি মদ্যপানে বা নেশায় ডুবিয়ে দিবো ইন্দ্রিয়গুলোকে? নাকি আমি ঘুষ নিয়ে বা বিশ্বাস ভঙ্গ করে ধোঁকা দিবো মানুষকে? এসব করে আমার শান্তির নিদ্রা হবে তো?

দিনের আলোতে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে এবং পরিশুদ্ধির প্রতিবারেই তোমাকে আনন্দ করতে হবে, তোমাকে হাসতে হবে হৃদয় মেলে। তা না হলে পরিশুদ্ধির বেদনা তোমার মনকে পীড়ন করবে, আর কেড়ে নিবে রাতের শান্তির নিদ্রা।

আরও কৈফিয়ত চাও নিজের কাছে, আমি কি ঈর্ষায় জ্বলে উঠবো প্রতিবেশীর সুখ দেখে? নাকি আমি অবহেলা করবো অনাথ-দরিদ্রদের দায়িত্ব? আমি কি ক্রোধে অন্ধ হয়ে হাত তুলবো নিজের আপনজনের উপর? নাকি আমি জুয়ায় বা প্রতারণায় ডুবে যাবো ভাগ্যের খেলায়? নাকি আমি প্রার্থনা ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পিছনে ছুটবো? এসব করে আমার শান্তির নিদ্রা হবে তো?

দিনের আলোতে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে এবং পরিশুদ্ধির প্রতিবারেই তোমাকে আনন্দ করতে হবে, তোমাকে হাসতে হবে হৃদয় মেলে। তা না হলে পরিশুদ্ধির বেদনা তোমার পাকস্থলীকে পীড়ন করবে, আর কেড়ে নিবে রাতের শান্তির নিদ্রা।

– শ্যামলী আক্তার

আরো পড়ুনঃ