তুমি যেমন সুন্দর তেমন কালোও (গুরু-শিষ্য সংলাপ)
মিরাকল বললেন:- আমি তোমার মতন ভয়ংকর খারাপ মানুষ আর দেখিনি৷
আমি বললাম:- আমার চেয়ে ভালো মানুষ দেখেছেন?
মিরাকল জবাব দিলো:- তোমার চেয়ে ভালো মানুষও আর দেখিনি৷
জিজ্ঞাসা করলাম:- মিরাকল কোন অবস্থায় গিয়ে আমাকে ভয়ংকর মানুষ হিসেবে দেখেন?
মিরাকল উত্তর দিলো:- যখন দেখি তুমি তোমাকে ভুলে গিয়ে বড্ড বাচালতা করো, এবং প্রতিমুহূর্তে প্রতারণার নকশা সাজাও৷
আমি বললাম:- মিরাকল কখন আমাকে ভালো মানুষ হিসেবে দেখেন?
মিরাকল জবাব দিলো:- তুমি যখন সর্বাবস্থায় নিজেকে খণ্ড খণ্ড করে দেখতে থাকো৷
জিজ্ঞাসা করলাম:- মিরাকল এখন আমাকে কোন উপাধি দিবেন! ভালো নাকি খারাপ?
মিরাকল জবাব দিলো:- তুমি যেমন সুন্দর তেমন কালোও।
লেখা- বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






