তুমি ধনহীন হলে অল্প আহারে’ই সন্তুষ্ট থাকতে চেষ্টা করিও

তুমি ধনহীন হলে অল্প আহারে’ই সন্তুষ্ট থাকতে চেষ্টা করিও

তুমি ধনহীন হলে অল্প আহারে’ই সন্তুষ্ট থাকতে চেষ্টা করিও এবং তোমার পরিধান করা পোশাকেও তুমি হাজার তালি দিয়ে নিও, যতদিন না সময় তোমার অনুকূলে আসে। তুমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়েও চাতক পাখিদের গল্প শুনিও, কিন্তু অপরের দানের অপেক্ষায় থাকিওনা। নিজের উপর আস্থা রাখো, মনে রাখবে নিজের পরিশ্রমের ক্লান্তি বহন করাও অনেক তৃপ্তির অপরের শান্তিকে ভোগ করার চেয়ে৷

জীবনে চলার পথে ইতর শ্রেণীর লোকদের থেকে সাবধানে থাইকো, ইতর শ্রেণীর লোকেরা যদি অমৃত ফলও বিক্রি করে, তবুও তুমি ইতর শ্রেণীর লোকেদের কাছ থেকে তা ক্রয় করতে যাইওনা যদি ইজ্জতের কোনো বিনিময় না চাও৷

পেটের ক্ষুধাকে স্বীকার করে নিও, তবুও ইতর শ্রেণীর লোকের সামনে হাত বাড়িও না। ডাস্টবিনে যদি হীরার বেষ্টনীও দেয়া হয় তবুও তাকে পবিত্রস্থান বলা যায় না, ঠিক একইভাবে ইতর শ্রেনীর মানুষেরা যত দামি পোশাক’ই গায়ে জড়াকনা কেন তখনও তাদেরকে মানুষ ভাবতে যাইওনা৷

মনে রাখবে নিজের সচেতনতায় যেন অপরের উপর আঘাত নেমে না আসে। এ বেলায় তোমাকে পিপীলিকা হতে হবে যা প্রতিটি জীব ইচ্ছায় অনিচ্ছায় পদদলিত করে চলে যায়। তুমি তো সাপ নয় যে, অপরকে দংশন করে কষ্ট দিবে? তুমি তো একজন সচেতন মানুষ, না নিজের ক্ষতি করবে, না অপরের ধ্বংস কামনায় মগ্ন থাকবে৷

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ