পরিত্যক্ত শ্মশান ঘাটে লাশের চিরকুট।
স্নেহের বুদ্ধ, পরিত্যক্ত শ্মশান ঘাটে তোমার পথচলা শুভ হোক। এ শ্মশানে তুমি কেন এসেছো জানিনা এখানে বর্তমানে কেহ নেই, লাশেরা বহু আগে’ই পুড়ে গেছে এবং নতুন করে কোনো লাশও এখানে আসেনা, তাই এটির নাম হয়েছে পরিত্যক্ত শ্মশান। এ শ্মশানে সবাইকে পাড়ানো হয় না, একমাত্র যারা ভালোবেসে মারা যায়, শুধু তাদেরকে’ই এখানে পোড়ানো হয়। শেষ বার এ শ্মশানে কত বছর আগে লাশ পোড়ানো হয়েছে তা আমার মনে নেই, তবে তুমি এখানে এসেছো এজন্য তোমাকে শুভেচ্ছা জানাই।
বুদ্ধ, নিজেকে যদি এই শ্মশানে পোড়াতে চাও তাহলে সবার আগে তোমাকে ভালোবাসার সারমর্ম জানতে হবে। আর এ উপদেশ’টি শুধু আমার একার নয় বরং এখন পর্যন্ত এই শ্মশানে যারা পুড়েছে এটি তাদের সকালের’ই জবানবন্দি। বুদ্ধ তুমি জানো কি, ভালোবাসাকে কেমন করে গ্রহণ করতে হয়?
শোনো, আপোষের সর্বশেষ যে আপোষ’টি রয়েছে তার নাম’ই ভালোবাসা। ভালোবাসা যখন তোমরা উপরে আসবে, তখন তুমি তাকে সহজ বা কঠিন ভাবতে যেওনা। সে তোমার বন্ধু হোক অথবা শত্রু হোক তুমি তাকে অনুসরণ করে’ই চলবে। ভালোবাসা তোমাকে জড়িয়ে ধরবে এবং সে তোমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যন্ত্রণাদায়ক তরবারির দ্বারা আঘাত করবে, কিন্তু সে আঘাত পেয়েও তোমার তাকে আলিঙ্গন করে যাতে হবে।
ভালোবাসা যখন তোমার সাথে মতবিনিময় করে তখন যদি সে তোমার উপরে কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়ংকর কিছু বয়ে আনে তবুও তুমি তার উপরে অবিশ্বাসের কলঙ্ক দিতে যাইওনা। ভালোবাসা তোমাকে বিখ্যাত বলে ঘোষণা দিবে আবার সে তোমাকে ক্রুশবিদ্ধও করবে।
ভালোবাসা এখন তোমাকে বিশ্বাসের প্রাচীর গড়ে দিবে, আবার কিচ্ছুক্ষণ পরে সে তোমাকে ঝাঁকুনি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে। বুদ্ধ, ভালোবাসার মানে হলো স্ব-ইচ্ছায় আঘাত পাওয়া এবং স্বেচ্ছায় রক্তাক্ত হওয়া। তুমি যদি ভালোবাসায় শুধু সুখ-শান্তি’ই পেতে চাও তাহলে তোমার জন্য এ শ্মশান ত্যাগ করা’ই শ্রেয়। তুমি যদি তোমার নগ্নতাকে রক্ষা করতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও, কারণ প্রেমিকেরা নগ্নতা কী তা বোঝেনা।
ভালোবাসার মানে হলো এক বিচিত্র জগতে প্রবেশ করা, যেখানে তুমি তোমার ইচ্ছামত কিছু’ই করতে পারবেনা এমনকি হাসি কান্নাও না। বুদ্ধ, ভালোবাসাকে কখনো পথ দেখিয়ে দেয়া যায় না, কারণ ভালোবাসা যদি একবার তোমাকে তার যোগ্য মনে করে তবে সে-ই তোমার পথপ্রদর্শক হয়ে যায়। ভালোবাসার বিকল্প’ই ভালোবাসা, আর ভালোবাসার জন্য ভালোবাসা’ই যথেষ্ট।
ভালোবাসা তোমাকে নিয়ে এত কাণ্ড কেন করে জানো? সে এজন্যই তোমাকে নিয়ে এত কাণ্ড করে যে, যাতে তুমি তোমার হৃদয়ের রহস্য জানতে পারো এবং সেই রহস্য জ্ঞানে তুমি যেন এক অখণ্ডকালের অংশ হয়ে যেতে পারো। তুমি নমনীয় না হওয়া পর্যন্ত সে তোমাকে কঠিন আঘাতের উপর রাখে এবং পরে সে তোমাকে তার পবিত্র কয়েদি খানায় নিক্ষেপ করে যার ফলে তুমি ঈশ্বরের বিশেষ মেহমানে পরিণত হও। মনে রেখো বুদ্ধ, নিজেকে পরিপূর্ণ করা ছাড়া ভালোবাসার আর কোনো কামনা নেই।
লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ






